Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে চমক এপিজে স্কুল হলদিয়ার; সিনিয়রদের হারিয়ে দ্বিতীয় স্থানে খুদে গবেষকরা

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে চমক এপিজে স্কুল হলদিয়ার; সিনিয়রদের হারিয়ে দ্বিতীয় স্থানে খুদে গবেষকরা মেধা ও উদ্ভাবনী শক্তির কাছে বয়স বা প্রাতিষ্ঠানিক স্তর যে কোনো বাধাই নয়, তা হাতেকলমে প্রমাণ করল এপিজে স্কুল হলদিয়া (Apeejay School …

 



নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে চমক এপিজে স্কুল হলদিয়ার; সিনিয়রদের হারিয়ে দ্বিতীয় স্থানে খুদে গবেষকরা

 মেধা ও উদ্ভাবনী শক্তির কাছে বয়স বা প্রাতিষ্ঠানিক স্তর যে কোনো বাধাই নয়, তা হাতেকলমে প্রমাণ করল এপিজে স্কুল হলদিয়া (Apeejay School Haldia)-র পড়ুয়ারা। গত ১৪ ও ১৫ নভেম্বর হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি (HIT)-তে অনুষ্ঠিত আন্তর্জাতিক স্তরের বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিযোগিতা ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬’ (NASA Space Apps Challenge 2026)-এ রাজ্যের নামীদামী ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীদের পিছনে ফেলে দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে এই স্কুলের অষ্টম ও নবম শ্রেণির পড়ুয়ারা।

দুই দিনের এই বিজ্ঞান-আসরে কলকাতার হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি, সুধীর রঞ্জন সুর ইনস্টিটিউট, জেআইএস গ্রুপ এবং হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি সহ রাজ্যের একাধিক প্রথম সারির উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৫০০ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সিনিয়র পড়ুয়াদের কঠিন প্রতিযোগিতার মুখে ফেলে দিয়ে আসরের সবচেয়ে কনিষ্ঠ দল হিসেবে এই অভাবনীয় সাফল্য অর্জন করেছে এপিজে স্কুল হলদিয়া।

‘টিম এপিজিয়ানস’ (Team Apeejians)-এর পাঁচ কৃতি সদস্য: (১)অর্কনাথ, (২) স্বরলীনা দাস (৩) অনন্যব্রত চক্রবর্তী (৪) পূরব পাল (৫) স্বরাজ মাইতি

প্রতিযোগিতার ‘লুনার ল্যান্ডিং সাইট নেভিগেটর’ বিভাগে খুদে বিজ্ঞানীরা উপস্থাপন করেছে ‘অ্যাস্ট্রালুন’ (ASTRALUNE) নামক একটি আধুনিক মিশন-প্ল্যানিং সিমুলেটর। চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান অবতরণের সবচেয়ে নিরাপদ ও আদর্শ স্থান নির্ণয় করাই এই মডেলের মূল কাজ। ভূমির ঢাল, সূর্যালোকের প্রাপ্যতা, তাপমাত্রা, যোগাযোগ ব্যবস্থার স্পষ্টতা এবং চির-অন্ধকারাচ্ছন্ন অঞ্চলের মতো জটিল মহাকাশ বিজ্ঞান বিষয়ক তথ্যগুলি নিখুঁতভাবে বিশ্লেষণ করতে পারে এই সিমুলেটর। খুদে পড়ুয়াদের বৈজ্ঞানিক দূরদর্শিতা ও প্রাঞ্জল উপস্থাপনা বিচারকমণ্ডলীর ভূয়সী প্রশংসা কুড়িয়েছে।

প্রথাগত ধারণাকে ভেঙে দিয়ে কলেজ পড়ুয়াদের সঙ্গে সমানে সমানে পাল্লা দেওয়া এই খুদে তারকাদের সাফল্যে গর্বিত গোটা শিল্পশহর। বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষিকা, মেন্টর এবং অভিভাবকদের পক্ষ থেকে এই কৃতি পড়ুয়াদের উষ্ণ অভিনন্দন জানানো হয়েছে। হলদিয়ার আকাশে আজ নতুন প্রজন্মের এক উজ্জ্বল জয়যাত্রা সূচিত হলো।

No comments