যথাযোগ্য মর্যাদায় ১০৯ তম নভেম্বর বিপ্লব বার্ষিকী উদযাপন সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: এস ইউ সি আই(কমিউনিস্ট)দলের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় ৭-১৭ ই নভেম্বর ১০৯ তম মহান নভেম্বর বিপ্লব দিবস উদযাপনের কর্মসূচি চলছে। নভেম্…
যথাযোগ্য মর্যাদায় ১০৯ তম নভেম্বর বিপ্লব বার্ষিকী উদযাপন
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: এস ইউ সি আই(কমিউনিস্ট)দলের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় ৭-১৭ ই নভেম্বর ১০৯ তম মহান নভেম্বর বিপ্লব দিবস উদযাপনের কর্মসূচি চলছে। নভেম্বর বিপ্লব বার্ষিকীর এই দশ দিনে দলের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির আহ্বানে জেলার সর্বত্র রাশিয়ার বিপ্লবের রূপকার মহান লেনিন ও স্ট্যালিনের প্রতিকৃতিতে মাল্যদান,ব্যাজ পরিধান ও পথসভা কর্মসূচির মাধ্যমে উদযাপন চলছে। ইতিমধ্যে তমলুক-হলদিয়া-পাঁশকুড়া-নন্দীগ্রাম-চাঁইপুর-চনশ্বরপুর প্রভৃতি জায়গায় উক্ত কর্মসূচি রূপায়িত হয়েছে। ওই কর্মসূচিরই অঙ্গ হিসাবে আজ নিমতৌড়ি,বুড়ারী ও ময়নায় সভা অনুষ্ঠিত হয়। নিমতৌড়ির সভায় বক্তব্য রাখেন দলের জেলা সম্পাদক প্রণব মাইতি,নিমতৌড়ি লোকাল কমিটির সম্পাদক অনুপ মাইতি ও ময়নার সভায় বক্তব্য রাখেন দলের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য নারায়ণ চন্দ্র নায়ক, ময়না উত্তর লোকাল কমিটির সম্পাদক সিদ্ধার্থ শংকর রায়, দক্ষিণ লোকাল কমিটির সম্পাদক সুব্রত বাগ প্রমূখ।
সভাগুলিতে বক্তারা বলেন,আজ থেকে ১০৯ বছর আগে ১৯১৭ সালে সোভিয়েত রাশিয়ায় মহামতি লেনিনের নেতৃত্বে ৭ থেকে ১৭ই নভেম্বর ঐতিহাসিক লড়াইয়ের মাধ্যমে বিশ্বে প্রথম শোষণহীন সমাজ ব্যবস্থা কায়েম হয়েছিল। লেনিনের সুযোগ্য ছাত্র মহান স্ট্যালিনের নেতৃত্বে অত্যন্ত পিছিয়ে পড়া দেশ রাশিয়া বিজ্ঞান-প্রযুক্তিতে পৃথিবীর শ্রেষ্ঠ দেশে পরিণত হয়েছিল। সেই সময় ওই দেশে কোন সক্ষম যুবক বেকার ছিল না। সকলেই কাজ পেত। বিনামূল্যে শিক্ষা-স্বাস্থ্যের সুযোগ পেত। মেয়েদের নিরাপত্তা ছিল। দেশ থেকে পতিতাবৃত্তি বন্ধ হয়ে গিয়েছিল।
সভায় প্রণববাবু ও নারায়নবাবু অভিযোগ করেন,বর্তমানে শাসক সম্প্রদায় পরিকল্পিতভাবে লেনিন-স্ট্যালিনকে মুছে ফেলতে চাইছে। বিজ্ঞান-শিল্প-দর্শনের ক্ষেত্রে যেমন দেশ ও কালের সীমানা থাকে না,তেমনি মনীষীদেরও দেশ ও কালের সীমানা থাকতে পারে না। যারা বিশ্ব বরেণ্য মনীষীদের কালিমালিপ্ত করতে চাইছে,মূর্তি অপসারণ করছে,তাদের নামের রাস্তা বা স্টেশনের নাম পাল্টাতে চাইছে,তারা সঠিক কাজ করছে না। মহান লেনিন ও স্ট্যালিনের চিন্তাকে পাথেয় করে শুধু ভারতবর্ষ নয়,পৃথিবীর সমস্ত দেশের শ্রমিক শ্রেণী শোষণহীন সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য লড়াই করছে-করবে। ওনাদের ওইভাবে ভুলিয়ে দেওয়া যাবে না।

No comments