হলদিয়া পৌরসভায় জল সংকট, আবেদন করেও সুরাহা মেলেনি
৯ নম্বর ওয়ার্ডে মেঘমালা কমপ্লেক্সের পেছনে অবস্থিত দুটো পাম্প যেখান দিয়ে জল সাপ্লাই হলে আবাসনের ৭০ থেকে ৭৫ টা কোয়ার্টারের ৭০০০ মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহারের জলটা পেতেন…
হলদিয়া পৌরসভায় জল সংকট, আবেদন করেও সুরাহা মেলেনি
৯ নম্বর ওয়ার্ডে মেঘমালা কমপ্লেক্সের পেছনে অবস্থিত দুটো পাম্প যেখান দিয়ে জল সাপ্লাই হলে আবাসনের ৭০ থেকে ৭৫ টা কোয়ার্টারের ৭০০০ মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহারের জলটা পেতেন। কিন্তু গত ২৪ জুলাই থেকে এই অত্যন্ত প্রয়োজনীয় দুটো পাম্পের একটি পাম্প (৩০ HP) অকেজো হয়ে পড়ে আছে । যেহেতু পৌরসভা এই পাম্প গুলো দেখাশুনা করেন তাই প্রশাসনিক কর্মকর্তাদের লিখিতভাবে জানিয়েছিলেন একজন পাম্প অপারেটর। পৌরসভার কর্মকর্তারা একবার ইনস্পেকশন করে দায় সেরেছেন। এমনই অভিযোগ করলেন ওই এলাকার বাসিন্দা। চীনাংশু গোস্বামী। তিনি বলেন ২৪ শে জুলাই থেকে প্রায় চার মাস অতিক্রান্ত একটি পাম্প নষ্ট হয়ে আছে আজ পর্যন্ত। একটি পাম্পের উপর দিয়ে জল পাচ্ছে আবাসনের পরিবার গুলি। কোনভাবে যদি অবশিষ্ট পাম্পটি নষ্ট হয়ে যায় তাহলে ৭৫টা কোয়াটারের 7000 এর মত মানুষ জলকষ্টে পড়বেন। পৌরসভা জানা সত্ত্বেও আজ পর্যন্ত এর সুরাহা হয়নি। হলদিয়া বাড় গাজীপুর গ্রামে পাড়ার সমস্যা পাড়ার সমাধান এই প্রকল্পে একটি সাবমারসিবল বসানো হয়েছিল কয়েকজনকে জলের কানেকশন দেওয়া হলেও এখনো প্রায় ১০-১২ জন জলের কানেকশন পায়নি। পৌরসভা কে জানিও কোন সূরাহা হয়নি।

No comments