Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিদ্যুৎ গ্রাহক সভা থেকে ১২-১৩-১৪ নভেম্বর আন্দোলনের প্রচার অভিযানের ডাক

বিদ্যুৎ গ্রাহক সভা থেকে ১২-১৩-১৪ নভেম্বর আন্দোলনের প্রচার অভিযানের ডাক সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক :নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করে গৃহস্থে ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ,কৃষিতে ইউনিট পিছু শুধুমাত্র ২ টাকা ভর্তুকি…

 



বিদ্যুৎ গ্রাহক সভা থেকে ১২-১৩-১৪ নভেম্বর আন্দোলনের প্রচার অভিযানের ডাক 

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক :নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করে গৃহস্থে ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ,কৃষিতে ইউনিট পিছু শুধুমাত্র ২ টাকা ভর্তুকি নয়-অন্যান্য রাজ্যের মত এ রাজ্যে নিখরচায় বিদ্যুৎ দেওয়া,ক্ষুদ্র শিল্প বাঁচাতে বর্ধিত ফিক্সড ও মিনিমাম চার্জ প্রত্যাহার,সমস্ত স্তরের বিদ্যুতের মাশুল ৫০ শতাংশ কমানো,স্মার্ট মিটার লাগানো বন্ধ প্রভৃতি দাবীতে বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশন (অ্যাবেকা)'র আহ্বানে ১২-১৩-১৪ নভেম্বর রাজ্য ব্যাপী ৩ দিনের প্রচার অভিযানের ডাক দেওয়া হয়েছে। ঐ কর্মসূচির প্রস্তুতিতে আজ সংগঠনের পূর্ব মেদিনীপুর দক্ষিণ জেলার কাঁথি ও এগরা মহকুমার অন্তর্গত সমস্ত কাস্টমার কেয়ার সেন্টার এর প্রতিনিধিদের নিয়ে এক অনলাইন সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক সুব্রত বিশ্বাস,রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য নারায়ণ চন্দ্র নায়ক,রাজ্য কমিটির সদস্য সুবলচন্দ্র খাঁড়া,আহ্বায়ক সনাতন গিরি প্রমূখ। সভা থেকে ওই তিন দিন সমস্ত সাপ্লাই এলাকায় প্রচার ও সদস্য সংগ্রহ অভিযানের কর্মসূচি রূপায়ন করার সিদ্ধান্ত গৃহীত হয়। রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে অভিযোগ করা হয়,মাননীয় মুখ্যমন্ত্রী গৃহস্থে স্মার্ট মিটার লাগানো হবে না বলে ঘোষণা করলেও নূতন কানেকশনের ক্ষেত্রে বা খারাপ মিটার পরিবর্তনের ক্ষেত্রে জোরপূর্বক স্মার্ট মিটার লাগানো হচ্ছে।



No comments