Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেচেদায় অনুষ্ঠিত হোল-নবম বার্ষিক বোন ফোঁটা

মেচেদায় অনুষ্ঠিত হোল-নবম বার্ষিক বোন ফোঁটাসংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক: ডাঃ নর্মান বেথুন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ট্রাস্টের মেছাদাস্থিত ভবনের সেমিনার হলে আজ এক অভিনব সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের সাথে যুক…

 



মেচেদায় অনুষ্ঠিত হোল-নবম বার্ষিক বোন ফোঁটা

সংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক: ডাঃ নর্মান বেথুন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ট্রাস্টের মেছাদাস্থিত ভবনের সেমিনার হলে আজ এক অভিনব সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের সাথে যুক্ত ভাইয়েরা উদযাপন করেন নবম বার্ষিক'বোন ফোঁটা'। সংস্থার সাথে যুক্ত প্রায় ৭৫ জন মহিলাকর্মীকে পুরুষ সদস্যেরা দই চন্দনের ফোঁটা দিয়ে তাঁদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষার অঙ্গীকার গ্রহণ করেন। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বহু গুণীজন উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক ও সমাজসেবী সৌমেন বসু। অন্যান্য অতিথিরা হলেন, আবহাওয়াবিদ অশোক হাজরা,সাহিত্যিক শচীন মান্না,শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ ভবানী শঙ্কর দাস ও ডাঃ নেপাল মহাপাত্র,ডাঃ নাসরিন আলী,ডাঃ বিশ্বজিৎ মান্না,ডাঃ সৌমিত্র দেব মাইতি প্রমূখ। সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি ডাঃ বিশ্বনাথ পড়িয়া। বিশিষ্টজনেরা তাঁদের বক্তব্যে 'বোন ফোঁটা'র সামাজিক গুরুত্বের ভূয়ষী প্রশংসা করার পাশাপাশি রাস্তাঘাটে-বাসে-ট্রামে-ট্রেনে নারী নির্যাতন-ধর্ষণ-খুন-গণধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। এবং এক্ষেত্রে পুরুষদের এগিয়ে আসার উপর গুরুত্ব আরোপ করেন। 



No comments