ভাইফোঁটায় পরিবেশ রক্ষার বার্তা, ভাইদের আগে গাছকে ফোঁটা দিল বোন জিগীষাভাইফোঁটার দিনে এক অভিনব উদ্যোগের সাক্ষী থাকল পরিবেশপ্রেমীরা। পরিবেশ রক্ষার বার্তা দিতে ভাইদের ফোঁটা দেওয়ার আগে গাছকে ফোঁটা দিল বোন জিগীষা। শুধু তাই নয়, ভাইদে…
ভাইফোঁটায় পরিবেশ রক্ষার বার্তা, ভাইদের আগে গাছকে ফোঁটা দিল বোন জিগীষা
ভাইফোঁটার দিনে এক অভিনব উদ্যোগের সাক্ষী থাকল পরিবেশপ্রেমীরা। পরিবেশ রক্ষার বার্তা দিতে ভাইদের ফোঁটা দেওয়ার আগে গাছকে ফোঁটা দিল বোন জিগীষা। শুধু তাই নয়, ভাইদের খোঁটা দিয়ে পরিবেশ রক্ষার গুরুত্ব বোঝানোর পাশাপাশি ভাইফোঁটার উপহার হিসেবে প্রত্যেক ভাইয়ের হাতে তুলে দিল একটি করে গাছের চারা।
ভাই-বোনের চিরাচরিত ভালোবাসার উৎসবকে পরিবেশ সচেতনতার বার্তায় এক অন্য মাত্রা দিল জিগীষার এই ব্যতিক্রমী উদ্যোগ। তাঁর এই অভিনব ভাবনা সমাজের কাছে তুলে ধরল প্রকৃতিকে ভালোবাসা ও সবুজ বাঁচানোর এক সুন্দর বার্তা। বিউরো রিপোর্ট হলদিয়া নিউজ।
No comments