২৫ তম বর্ষে "আমরা সবাই" দীপাবলি উৎসবআলোর উৎসব দীপাবলি উৎসব। অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির সঞ্চার এই আলোর উৎসব। সুতাহাটা আমলাট আমরা সবাই ২৫ তম বর্ষে দীপাবলি উৎসবে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আয়োজন করেছিলেন। ৭ নভেম্বর…
২৫ তম বর্ষে "আমরা সবাই" দীপাবলি উৎসব
আলোর উৎসব দীপাবলি উৎসব। অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির সঞ্চার এই আলোর উৎসব। সুতাহাটা আমলাট আমরা সবাই ২৫ তম বর্ষে দীপাবলি উৎসবে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আয়োজন করেছিলেন। ৭ নভেম্বর শনিবার বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে প্রভাত ফেরী মধ্য দিয়ে মন্ডপে মায়ের মূর্তি আনা হয়। মন্ডপ এবং মূর্তি উন্মোচন করলেন হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলী ছিলেন প্রাক্তন কাউন্সিলর এক নম্বর ওয়ার্ডের সত্যব্রত দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ৮ই নভেম্বর রবিবার গীতা পাঠ মায়ের পূজার্চনা শুরু হয়। ৯ই নভেম্বর সোমবার প্রাক্তন শিক্ষক ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান। ১০ই নভেম্বর মঙ্গলবার অংকন প্রতিযোগিতা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। ১১ই নভেম্বর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এবং সাংবাদিক সংবর্ধনা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন পুজো কমিটি ও ক্লাব কমিটির সদস্য ও সদস্যাবৃন্দ।
No comments