অবৈধ মাদক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক পাচার রুখতে দীঘা সীমান্তে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের কড়া নজরদারি ও নাকা চেকিংজনসাধারণের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং বেআইনি সামগ্রীর পরিবহণ ও পাচার প্রতিরোধে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্…
অবৈধ মাদক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক পাচার রুখতে দীঘা সীমান্তে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের কড়া নজরদারি ও নাকা চেকিং
জনসাধারণের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং বেআইনি সামগ্রীর পরিবহণ ও পাচার প্রতিরোধে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে দীঘা সীমান্ত এলাকায় জোরদার করা হয়েছে নজরদারি ও নাকা চেকিং অভিযান।
অভিযানের অংশ হিসেবে সীমান্ত দিয়ে যাতায়াতকারী বিভিন্ন যানবাহন এবং সেগুলিতে থাকা ব্যাগ ও অন্যান্য মালপত্র তল্লাশি করা হচ্ছে।
বিশেষভাবে অবৈধ মাদক ও নেশাজাতীয় দ্রব্য, বেআইনি আগ্নেয়াস্ত্র, নিষিদ্ধ শব্দবাজি এবং বিস্ফোরক সামগ্রীর অবৈধ পরিবহণ রোধে গুরুত্ব দেওয়া হচ্ছে।
পাশাপাশি, যেকোনো সন্দেহজনক কার্যকলাপ শনাক্ত করতে সীমান্ত এলাকায় সতর্ক নজরদারি বজায় রাখা হয়েছে।
অপরাধ প্রতিরোধ, বেআইনি সামগ্রীর পাচার রোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে সর্বদা সতর্ক, সজাগ ও তৎপর পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।

No comments