৩৪ তম বর্ষে ক্ষুদিরাম মেলা ঘিরে বিতর্ক, নির্বাচনের পর তিনটি শিবির সক্রিয়, এবার বিভক্ত ক্ষুদিরাম মেলা?হলদিয়া বাসুদেবপুর এইচএসসি মাঠে ৩রা ডিসেম্বর থেকে ১৭ ই ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় ক্ষুদিরাম মেলা। ১৯ ৯২ সালে এই মেলা সূত্রপা…
৩৪ তম বর্ষে ক্ষুদিরাম মেলা ঘিরে বিতর্ক, নির্বাচনের পর তিনটি শিবির সক্রিয়, এবার বিভক্ত ক্ষুদিরাম মেলা?
হলদিয়া বাসুদেবপুর এইচএসসি মাঠে ৩রা ডিসেম্বর থেকে ১৭ ই ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় ক্ষুদিরাম মেলা। ১৯ ৯২ সালে এই মেলা সূত্রপাত হয় যার নেতৃত্বে মেলা সংগঠিত হয়েছিল প্রয়াত স্বপন নস্কর এবং স্বপন দাস (জহর)। এই মেলা চলাকালীন মাঝে প্রায় সাত থেকে আট বছর স্বপন নস্কর অন্যত্র চলে যাওয়ায় মেলার মূল দায়িত্বে ছিলেন স্বপন দাস (জহর) । পরে ঘুরে আসেন স্বপন নস্কর পরে আবার শুরু হয় যৌথভাবে মেলা। ২০২৩ সালে মেলা চলাকালীন প্রয়াত হয়েছেন স্বপন নস্কর । পরে মেলা নিয়ে শুরু হয় জল ঘোলা এই মেলা ক্ষুদিরাম জন্ম উৎসব ওয়েলফেয়ার সোসাইটি পরিচালিত হয়ে থাকে। এই মেলায় সোসাইটি সকলে বসেই যুগ্ম সম্পাদক অমিত প্রামাণিক এবং জহর দাস মেলা সভাপতি মায়া রানী নস্কর এবং কোষাধ্যক্ষ সুদীপ নস্কর কে নিয়েই শুরু হয় মেলা। ২০২৪ এবং ২০২৫ দু'বছর মেলা সম্পন্ন হয়েছে। ২০২৬ নির্বাচনী পরবর্তী সোসাইটির অফিস দখল আসন্ন মেলা নিয়ে জল ঘোলা যা সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। শারদীয়া দুর্গোৎসব সম্পন্ন হয়েছে এবার মেলা কে করবে সে নিয়েই এখন বিতর্ক। ইতিমধ্যে স্বপন দাস (জহর) মেলা করার উদ্যোগ নিয়ে তিনি বিভিন্ন জায়গায় সরকারী পার্মিশনের জন্য তৎপর হয়েছেন। তিনি পরে জানিয়েছেন যিনি গত দুবছর মেলার কোষাধক্ষ্য ছিলেন তিনি মেলার সম্পাদক হিসেবে এবারে মাঠ পারমিশনের জন্য আবেদন করেছেন। সেই দিয়েই এখন বিতর্ক সোসাইটি কেউ জানলো না কার দ্বারায় প্রভাবিত হয়ে কোষাধ্যক্ষ এখন সম্পাদক হিসেবে এই মেলা করার জন্য উদ্যোগী হলেন। সোশ্যাল মিডিয়া দেখা যায় গত বছর প্রায় ২৮ লক্ষ টাকা মেলা করার জন্য অগ্রিম যারা মেলায় ডাক নেন তাদের কাছ থেকে নিয়েছেন মেলা কমিটি। তাহলে সেই মেলা কমিটি অগ্রিম টাকা নিলেন মেলা জিনি ডাক নেন তার কাছ থেকে। তাহলে যার কাছ থেকে টাকা অগ্রিম নেওয়া হল।তিনাকেই মেলা করার দায়িত্ব দিতে হয়। সে নিয়েও এখন চলছে গুঞ্জন। ২০২৬ বিধানসভা নির্বাচনে পরবর্তী ক্ষুদিরাম মেলা কে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে তিনটি পৃথক গোষ্ঠী মেলা করার জন্য তৎপরতা লক্ষ্য করা গেছে। প্রত্যেকে নিজেদের উদ্যোগে মেলার আয়োজনের প্রস্তুতি এবং প্রচার শুরু করেছে বলে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। একটাই মেলাকে ঘিরে তিন পক্ষের পৃথক উদ্যোগ ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন শেষ পর্যন্ত কার উদ্যোগে অনুষ্ঠিত হবে ৩৪ তম বর্ষের ক্ষুদিরাম মেলা? ক্ষুদিরাম জন্ম উৎসব ওয়েলফেয়ার সোসাইটি সম্পাদক অমিত প্রামাণিক বলেন আমরা সোসাইটির সকল সদস্যরা মেলা করার জন্য সুদীপ নস্করকে দায়িত্ব দেওয়া হয়েছে। সোসাইটির সভাপতি স্বপনদাস (জহর) তিনি বলেন বা অনেক সদস্যরা বললেন আমরা কেউই জানিনা সুদীপ নস্করকে কোষাধক্ষ্য থেকে মেলার সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যে সোসাইটির সভাপতি তথা জহর দাস বলেন গত দু'বছর মেলার দায়িত্বে কোষাধ্যক্ষ ছিলেন সুদীপ সোসাইটির কাছে কোন মেলার হিসাব দেওয়া হয়নি। তাই অনেক টাকা নয় ছয় করেছে বলে সংবাদ মাধ্যমকে জানালেন। এই বিতর্কের মাঝেই হলদিয়া পৌর এলাকার ভূমিপুত্র ওয়ার্ডের নাগরিক চিনাংশু গোস্বামী কি জানালেন যা শুনলে আপনারও অবাক হয়ে যাবেন।
এবারের ক্ষুদিরাম মেলা ঘিরে তিন পক্ষের পৃথক উদ্যোগ ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন । শেষ পর্যন্ত কার উদ্যোগে অনুষ্ঠিত হবে ৩৪ তম বর্ষের ক্ষুদিরাম মেলা? নাকি মেলা আয়োজন নিয়ে তৈরি হয়েছে নতুন সমীকরণ? এখন সেই দিকেই তাকিয়ে রয়েছে এলাকাবাসী।

No comments