Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগ ভবানীপুর থানার বড় সাফল্য,

পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগ ভবানীপুর থানার বড় সাফল্য, নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে অভিযান চলছে সারা জলা জুড়ে। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে ভবানীপুর থানার এলাকা থেকে নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয়।গোপন সূত্রে প্রাপ্ত …

 


পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগ ভবানীপুর থানার বড় সাফল্য,

 নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে অভিযান চলছে সারা জলা জুড়ে। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে ভবানীপুর থানার এলাকা থেকে নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয়।

গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের ভবানীপুর থানার একটি বিশেষ পুলিশের দল ব্রজলালচক মোড়ে অবস্থিত একটি দোকানে অভিযান চালায়। অভিযানে ওই দোকান থেকে প্রায় ৬৫ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়।তল্লাশিকালে দোকানে মজুত রাখা শব্দবাজির বৈধ লাইসেন্স কিংবা বিক্রির অনুমতিপত্র দেখাতে না পারায় ঘটনায় জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সম্পূর্ণ বাজেয়াপ্তকরণ প্রক্রিয়া যথাযথ আইনানুগ পদ্ধতি অনুসরণ করে ভিডিওগ্রাফির মাধ্যমে নথিভুক্ত করা হয়। পাশাপাশি, এই ঘটনায় ভবানীপুর থানায় মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জনসাধারণের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং নিষিদ্ধ শব্দবাজির অবৈধ মজুত ও বিক্রি রুখতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

No comments