Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়ায় নতুন SDPO কার্যালয় ও পূজামণ্ডপ পরিদর্শনে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার

হলদিয়ায় নতুন SDPO কার্যালয় ও পূজামণ্ডপ পরিদর্শনে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার৫ নভেম্বর বৃহস্পতিবার ২০২৬ , পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার অংশুমান সাহা , আইপিএস, হলদিয়া সিটি সেন্টারের নিকটবর্তী নতুন মহকুমা পুলিশ আধিকারি…

 




হলদিয়ায় নতুন SDPO কার্যালয় ও পূজামণ্ডপ পরিদর্শনে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার

৫ নভেম্বর বৃহস্পতিবার ২০২৬ , পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার অংশুমান সাহা , আইপিএস, হলদিয়া সিটি সেন্টারের নিকটবর্তী নতুন মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) কার্যালয় পরিদর্শন করেন। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার বিবেক কুমার ভার্মা , আইপিএস, এবং হলদিয়ার মহকুমা পুলিশ আধিকারিক অলোক কুমার , আইপিএস। পরিদর্শনকালে তাঁরা নতুন কার্যালয়ের পরিকাঠামো ও সার্বিক ব্যবস্থাপনা খতিয়ে দেখেন। পাশাপাশি, উৎসবকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে দুর্গাচক থানা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন পুলিশ সুপার। আজ তিনি পূজামণ্ডপগুলির নিরাপত্তা ব্যবস্থা, ভিড় নিয়ন্ত্রণ, দর্শনার্থীদের নিরাপদ যাতায়াত এবং উৎসবের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন।

উৎসব চলাকালীন যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

No comments