পঞ্চমীপূর্ণ লগ্নে হলদিয়া আজাদিন নগর পুজো মণ্ডপীর আনুষ্ঠানিক উদ্বোধন পিতৃ পক্ষের অবসান, মাতৃপক্ষ মহালয়া থেকে শুরু হয়েছে ১৫ই অক্টোবর বৃহস্পতিবার দেবিপক্ষে সূচনায় শিল্প শহরের একাধিক পুজোর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্…
পঞ্চমীপূর্ণ লগ্নে হলদিয়া আজাদিন নগর পুজো মণ্ডপীর আনুষ্ঠানিক উদ্বোধন
পিতৃ পক্ষের অবসান, মাতৃপক্ষ মহালয়া থেকে শুরু হয়েছে ১৫ই অক্টোবর বৃহস্পতিবার দেবিপক্ষে সূচনায় শিল্প শহরের একাধিক পুজোর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হলদিয়া সহ সারা জেলা জুড়ে মাতৃ পক্ষের আবহে মায়ের আরাধনায় মেতেছেন সকলেই।
তমলুক থেকে পাঁশকুড়া কাঁথি থেকে দিঘা নন্দকুমার থেকে শিল্পশহর হলদিয়া নানা প্রান্তের পুজোর উদ্বোধন হয়। প্রত্যেকটি জায়গায় জেলা প্রশাসন ও পুলিশ অফিসারদের পাশাপাশি জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রত্যেকটি পুজো মণ্ডপ শেষ মুহূর্তে সাজানো হয়। যদিও পঞ্চমীর দুপুরেই অতি বর্ষণে অনেকগুলি পূজা মন্ডপ জল জমে যায়, সমস্যা হয় পুজো কর্মকর্তাদের।
এছাড়াও ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। সংস্থার সভাপতি মালবিকা ভট্টাচার্য, পুজো কমিটির সভাপতি মৌ মুখার্জি সম্পাদক গোপাল প্রসাদ দত্ত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন আমাদের পুজো মন্ডপ পঞ্চমীতে উদ্বোধন হল। আমরা খুব আনন্দিত উৎসাহিত আগামী পূজো কটা দিন এই এলাকার সমস্ত মানুষদের নিয়ে আমরা মেতে উঠবো প্রশাসনিক কর্মকর্তা অসাধারণ মানুষের উপস্থিতিতে পূজ মণ্ডপ মুখরিত হয়ে উঠবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া এনার্জি লিমিটেড বিভিন্ন আধিকারিকবৃন্দ ছিলেন মহিষাদল ভারত সেবাশ্রম সঙ্গে মহারাজ এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

No comments