সুপ্রভা কেজি এন্ড নার্সারি স্কুলের অভিনব আগমনী উৎসবহলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত দেউলপোতা গ্রাম পঞ্চায়েত বাড় বাসুদেবপুরে অবস্থিত সুপ্রভা কেজি এন্ড নার্সারি স্কুল। সেই স্কুলের আগমনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মহা পঞ্চমীর পুণ্য ল…
সুপ্রভা কেজি এন্ড নার্সারি স্কুলের অভিনব আগমনী উৎসব
হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত দেউলপোতা গ্রাম পঞ্চায়েত বাড় বাসুদেবপুরে অবস্থিত সুপ্রভা কেজি এন্ড নার্সারি স্কুল। সেই স্কুলের আগমনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মহা পঞ্চমীর পুণ্য লগ্নে।উল্লেখ্য, এই স্কুলটি ২০০৬ সালে ৩০শে এপ্রিল অক্ষয় তৃতীয়া প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকেই পড়াশোনার পাশাপাশি সামাজিক ও পরিবেশ সচেতনতামূলক কাজে নজির সৃষ্টি করে চলেছে স্কুলটি।
এবারের আগমনী অনুষ্ঠানে স্কুলের পক্ষ থেকে এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়। ছাত্র-ছাত্রীদের হাতে শুধু শারদীয়ার উপহার নয়, প্রত্যেক ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়। আজকের এই আগমনী অনুষ্ঠানে স্কুলের ছাত্র-ছাত্রী স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবক সকলেই আনন্দিত হলেন।
স্কুল কর্তৃপক্ষ মহাদেব দাস বলেন "পুজো মানেই নতুনের আগমন। আর নতুন প্রাণকে বাঁচিয়ে রাখতে গাছের চেয়ে বড় বন্ধু আর কেউ নেই। ছোটদের মধ্যে ছোট থেকেই পরিবেশের প্রতি ভালোবাসা গড়ে তুলতেই এই উদ্যোগ।"অভিভাবকরাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
No comments