অনাথবন্ধু ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বিনা পয়সায় চক্ষু পরীক্ষা ওছানি অপারেশন ও চশমা বিতরণ! পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া সুতাহাটা থানার অন্তর্গত মনোহরপুর গ্রামে ভূমিপুত্র কৃত্তিবাস জানা তার উদ্যোগেই এলাকার মানুষদের স…
অনাথবন্ধু ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বিনা পয়সায় চক্ষু পরীক্ষা ওছানি অপারেশন ও চশমা বিতরণ!
পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া সুতাহাটা থানার অন্তর্গত মনোহরপুর গ্রামে ভূমিপুত্র কৃত্তিবাস জানা তার উদ্যোগেই এলাকার মানুষদের সুস্থ সবল রাখতেই তার অভিনব উদ্যোগ প্রায় প্রতি তিন মাস অন্তর চক্ষু পরীক্ষা শিবির করেন, সেই শিবির অষ্টম পর্যায় , যাদের ছানি চিহ্নিত হয় তাদের ছানি অপারেশন এবং যাদের চশমার প্রয়োজন হয় তাদের বিনা পয়সায় চশমা দেওয়া হয়। ৪ অক্টোবর রবিবার আজ সকাল থেকে এলাকার মানুষদের উপস্থিতিতে শিবির উদ্বোধন হয়। শিবিরে গ্রামের বয়োজ্যেষ্ঠ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । উপস্থিত ছিলেন মহিষাদল বিধানসভার বিধায়ক সুভাষচন্দ্র পাঁজা, ছিলেন প্রধান শিক্ষক মনোহরপুর হাই স্কুল পরেশ চন্দ্র দাস। শিবিরে প্রায় ৭৯ জন মানুষ এলেন চোখ দেখালেন এবং তারই মধ্যে প্রায় ২৫ জনের ছানি অপারেশনের চিহ্নিত হয়েছেন। তাদেরকে নিজস্ব গাড়িতে করে নিয়ে গেলেন মেদিনীপুর সদরের হাসপাতালে চক্ষু পরীক্ষার করে অপারেশন করার জন্য। অপারেশন হয়ে গেলে পুনরায় আগামীকাল তাদেরকে তাদের বাড়িতেই পৌঁছে দেবেন বলে জানালেন। যাদের চশমার জন্য চিহ্নিতকরণ করা হয়েছে তাদের চশমা তৈরি হয়েগেলে ফোন করে তাদের হাতেই পৌছে দেবে চশমা। উপস্থিত ছিলেন অনাথ বন্ধু ওয়েফেয়ার সোসাইটি সম্পাদক কৃত্তিবাস জানা, সদস্য ও সদস্যা প্রমূখ।

No comments