Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জলনিকাশী প্রকল্প পূর্ণাঙ্গ রূপায়ণ,খড়িচক ও চাপদা-গাজই খাল সংস্কার সহ ব্লক এলাকার সুষ্ঠু জলনিকাশীর দাবীতে কৃষক সভা

জলনিকাশী প্রকল্প পূর্ণাঙ্গ রূপায়ণ,খড়িচক ও চাপদা-গাজই খাল সংস্কার সহ ব্লক এলাকার সুষ্ঠু জলনিকাশীর দাবীতে কৃষক সভাসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: কোলাঘাট ব্লকের দেনান ও দেহাটি খাল আগামী বর্ষার পূর্বে পূর্ণ সংস্কার করে দেনান-দেহাট…

 






জলনিকাশী প্রকল্প পূর্ণাঙ্গ রূপায়ণ,খড়িচক ও চাপদা-গাজই খাল সংস্কার সহ ব্লক এলাকার সুষ্ঠু জলনিকাশীর দাবীতে কৃষক সভা

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: কোলাঘাট ব্লকের দেনান ও দেহাটি খাল আগামী বর্ষার পূর্বে পূর্ণ সংস্কার করে দেনান-দেহাটি জলনিকাশী প্রকল্প পূর্ণাঙ্গ রূপায়ণ,খড়িচক ও চাপদা-গাজই খাল সংস্কার সহ ব্লক এলাকার সুষ্ঠু জলনিকাশীর দাবীতে আজ বিকালে উত্তর জিঞাদা হাইস্কুলে কৃষক সংগ্রাম পরিষদের উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহঃ সভাপতি মোহন দাস। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি কার্তিক চন্দ্র হাজরা, সহ-সম্পাদক গোবিন্দ পড়িয়া, কার্যকরী সম্পাদক বিশ্বরূপ অধিকারী প্রমূখ। সভায় বিগত বিডিও অফিস অভিযান কর্মসূচির পর্যালোচনা সহ উপরোক্ত দাবীগুলি আদায়ে আন্দোলন সংক্রান্ত বিষয়ে বিস্তৃত আলোচনা করেন পরিষদের সম্পাদক তথা পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক। সভায় সাম্প্রতিক কৃষি দপ্তর কর্তৃক ১১ সংখ্যার ইউনিক কৃষক আই.ডি.সহ কৃষকদের সরকারী নানা প্রকল্প বিষয়েও আলোচনা হয়। সভা থেকে আন্দোলনের বিভিন্ন কর্মসূচিও নেওয়া হয়।



No comments