৫২ তম মেধাবৃত্তি পরীক্ষা এস এস টি ই এস সংগঠনের
শিক্ষার মানকে আরো এগিয়ে নিয়ে যেতে মেধাবৃত্তি পরীক্ষা।সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত বিদ্যাসাগর হল শিক্ষক সংগঠন এস এস টি ই এস সংগঠনের উদ্যোগে দীর্ঘ প্র…
৫২ তম মেধাবৃত্তি পরীক্ষা এস এস টি ই এস সংগঠনের
শিক্ষার মানকে আরো এগিয়ে নিয়ে যেতে মেধাবৃত্তি পরীক্ষা।সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত বিদ্যাসাগর হল শিক্ষক সংগঠন এস এস টি ই এস সংগঠনের উদ্যোগে দীর্ঘ প্রায় ৫১ বছর ধরে মেধা পরীক্ষা হয়ে আসছে।
আজ ৫ ই অক্টোবর সোমবার ১:০০-৪:০০ পর্যন্ত এই মেধা বৃত্তি পরীক্ষা ৫২ তম পরীক্ষা সম্পন্ন হল। পরীক্ষার ছাড়াও সংগঠনের উদ্যোগে প্রায় সারা জেলার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা প্রথম বিভাগে উত্তীর্ণ হন তাদের হাতেও পুরস্কার তুলে দেন এই সংগঠনের উদ্যোগে। মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে সংগঠনের কার্যকলাপ জানালেন সংগঠনের সভাপতি রাধাকান্ত চক্রবর্তী, এবং সাধারণ সম্পাদক দেবাশীষ পাহাড়ি উপস্থিত ছিলেন আলোক রঞ্জন দাস, পরেশ চন্দ্র দাস, অমিয় মাইতি প্রমুখ।
হলদিয়া, সুতাহাটা পঞ্চায়েত সমিতি ও হলদিয়া পৌরসভা এলাকা প্রায় ২৭ টি স্কুলের ছাত্রছাত্রী প্রায় ৬৫০ ছাত্র ছাত্রী আজকের এই মেধা পরীক্ষায় উপস্থিত ছিলেন।সংগঠনের সাধারণ সম্পাদক দেবাশীষ পাহাড়ী বলেন বর্তমানে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন শিক্ষা দপ্তরের অধীনে হলদিয়া,সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত এবং হলদিয়া পৌরসভা এলাকায় মোট ২৭ টি স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে এই পরীক্ষা যুক্ত হয়েছেন। চৈতন্যপুর বিবেকানন্দ মিশন স্কুলে প্রায় তিন ঘন্টা ধরে চলে এই মেধা পরীক্ষা ।
No comments