শিল্প শহর থেকে বেআইনী মদ উদ্ধার গ্রেপ্তার ২দুর্গাচক থানার সাফল্য, অভিযানে বিপুল পরিমাণ বেআইনি মদ উদ্ধার, বেআইনিভাবে মদ বিক্রির বিষয়ে বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুর্গাচক থানার পুলিশ খঞ্জন চক, ১০ নম্বর ওয়ার্ড এলাকায়…
শিল্প শহর থেকে বেআইনী মদ উদ্ধার গ্রেপ্তার ২
দুর্গাচক থানার সাফল্য, অভিযানে বিপুল পরিমাণ বেআইনি মদ উদ্ধার, বেআইনিভাবে মদ বিক্রির বিষয়ে বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুর্গাচক থানার পুলিশ খঞ্জন চক, ১০ নম্বর ওয়ার্ড এলাকায় একটি বিশেষ অভিযান চালায়।
অভিযানে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয় এবং তল্লাশি চালিয়ে ৪১০টি দেশি মদের বোতল (প্রায় ১৯০ লিটার) ও ৩৫টি বিদেশি মদের বোতল (প্রায় ২০ লিটার) উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মদের আনুমানিক মোট মূল্য ₹৭১,৩৩০/-। সমস্ত মদ যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় সংশ্লিষ্ট দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং এই বিষয়ে দুর্গাচক থানায় একটি নির্দিষ্ট মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বেআইনি মদ বিক্রি ও অন্যান্য বেআইনি কার্যকলাপ প্রতিরোধে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ,আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায় সর্বদা সচেষ্ট।

No comments