Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নন্দীগ্রামে উপ নির্বাচনে শান্তির শৃঙ্খলা বজায় রাখতে রুট মার্চ ও আস্থা বৃদ্ধিমূলক কর্মসূচি

নন্দীগ্রামে উপ নির্বাচনে শান্তির শৃঙ্খলা বজায় রাখতে রুট মার্চ ও আস্থা বৃদ্ধিমূলক কর্মসূচি
আসন্ন নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে এ…

 




 নন্দীগ্রামে উপ নির্বাচনে শান্তির শৃঙ্খলা বজায় রাখতে রুট মার্চ ও আস্থা বৃদ্ধিমূলক কর্মসূচি


আসন্ন নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি জোরদার করা হয়েছে। নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থায় কেন্দ্রীয় বাহিনীর রুট প্যাট্রোলিং ব্যবহারের বিধান রয়েছে।

এরই অঙ্গ হিসেবে আজ ২১০ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের রামচক থেকে তৃতীয় খণ্ড জালপাই পর্যন্ত মহকুমা পুলিশ আধিকারিক, কাঁথির নেতৃত্বে পুলিশ আধিকারিক ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (CAPF)-এর সদস্যরা রুট মার্চ ও আস্থা বৃদ্ধিমূলক কর্মসূচি পরিচালনা করেন।

কর্মসূচি চলাকালীন সংশ্লিষ্ট এলাকায় টহল দেওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলা হয় এবং তাঁদের মধ্যে নিরাপত্তাবোধ ও আস্থা আরও সুদৃঢ় করার উদ্যোগ নেওয়া হয়।

নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের নজরদারি ও প্রয়োজনীয় নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। 

পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ .শান্তিপূর্ণ পরিবেশ • জননিরাপত্তা • নিরপেক্ষ আইন প্রয়োগ

No comments