খাদ্য সুরক্ষা ও স্বাস্থ্যসম্মত খাদ্য উৎপাদন সম্পর্কে সচেতনতা বাড়াতে হলদিয়ায় নিউ বিদ্যুৎ বেকারির উদ্যোগে রিচস কোম্পানির সহযোগিতায় অনুষ্ঠিত হল বিশেষ ফুড সেফটি সেমিনার।রিচস কোম্পানির সহযোগিতায় এবং হলদিয়ার ডিঘাসীপুর অবস্থিত নিউ…
খাদ্য সুরক্ষা ও স্বাস্থ্যসম্মত খাদ্য উৎপাদন সম্পর্কে সচেতনতা বাড়াতে হলদিয়ায় নিউ বিদ্যুৎ বেকারির উদ্যোগে রিচস কোম্পানির সহযোগিতায় অনুষ্ঠিত হল বিশেষ ফুড সেফটি সেমিনার।
রিচস কোম্পানির সহযোগিতায় এবং হলদিয়ার ডিঘাসীপুর অবস্থিত নিউ বিদ্যুৎ বেকারির উদ্যোগে কারখানার কনফারেন্স হলে এই সেমিনারের আয়োজন করা হয়। বিশেষ করে খাদ্যদ্রব্যের গুণমান বজায় রাখা, স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য প্রস্তুতকরণ, খাদ্য সংরক্ষণ এবং খাদ্য নিরাপত্তার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এই সেমিনারে।
খাদ্য উৎপাদনের সঙ্গে যুক্ত কর্মীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য উৎপাদনের বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই সেমিনারের মূল লক্ষ্য।
বর্তমান সময়ে খাদ্য সুরক্ষার গুরুত্বকে সামনে রেখে রিচস কোম্পানি ও নিউ বিদ্যুৎ বেকারির এই উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জানাযায় ফাস্টফুড, বার্থডে কেক, বিবাহ বার্ষিকী কেক পেস্টিক, বিদেশি যন্ত্রে প্রস্তুত বিভিন্ন ধরনের বিস্কুট, সুস্বাদু মুখরোচক চানাচুর, এবং বিভিন্ন ধরনের মিষ্টান্ন পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান হলদিয়া নিউ বিদ্যুৎ বেকারি। বর্তমানে রাজ্যের বিভিন্ন জেলায় তাদের শাখা রয়েছে। আজকের এই সেমিনারের উপস্থিত ছিলেন হলদিয়া নিউ বিদ্যুৎ বেকারির কর্ণধার অতনু দাস ছিলেন রিচস কোম্পানির কলকাতা রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মিস্টার বিবেক ও বিভিন্ন আধিকারিক বৃন্দ।

No comments