Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রূপনারায়ণের কোলাঘাটে অবৈধ বালিপাচার রুখতে পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জেলা শাসককে স্মারকলিপি

রূপনারায়ণের কোলাঘাটে অবৈধ বালিপাচার রুখতে পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জেলা শাসককে স্মারকলিপিসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক:   রূপনারায়নের কোলাঘাট থেকে দিন দুপুরে অবৈধভাবে বালি পাচারের তীব্র প্রতিবাদ জানা…

 








রূপনারায়ণের কোলাঘাটে অবৈধ বালিপাচার রুখতে পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জেলা শাসককে স্মারকলিপি

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক:   রূপনারায়নের কোলাঘাট থেকে দিন দুপুরে অবৈধভাবে বালি পাচারের তীব্র প্রতিবাদ জানালো পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটি। কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক জানান, বিষয়টি নিয়ে সংগঠনের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক, জেলা পুলিশ সুপার ও সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে অভিযোগ জানানো হয়েছে। 

            নারায়নবাবু বলেন,গতকাল পূর্ব পাঁশকুড়ার বিধায়ক নিজে ফেসবুকে পোস্ট করে বর্তমানে তার দলের কর্মীরাই যে ওই কাজের সাথে যুক্ত রয়েছে,সে ব্যাপারে অভিযোগ করেছেন। ইতিমধ্যে সেচ দপ্তরের পক্ষ থেকে রূপনারায়ন ড্রেজিং করার ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। যেখানে সেখানে অপরিকল্পিতভাবে এভাবে বালি পাচার হওয়ার কারণে কোলাঘাটের রূপনারায়ন নদীবাঁধ সংলগ্ন অংশে যখন তখন নদীবাঁধের ভাঙন ঘটছে। আমরা চাই-অবিলম্বে এই বালি পাচারের সাথে যুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। পাশাপাশি যাতে অপরিকল্পিতভাবে নদী থেকে বালি তুলে নদীবাঁধ ক্ষতিগ্রস্ত না হয়,সে ব্যাপারেও প্রশাসন যথাযথ ব্যবস্থা নিক।


No comments