জেলা পুলিশের উদ্যোগে তমলুকের নিমতৌড়িতে পুলিশ লাইন অডিটোরিয়ামে সরকারি আর্থিক সহযোগিতা প্রদান
আজ ১২ অক্টোবর সোমবার জেলা পুলিশের উদ্যোগে তমলুকের নিমতৌড়িতে পুলিশ লাইন অডিটোরিয়ামে সরকারি আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। এ বৎসর পূর্ব…
জেলা পুলিশের উদ্যোগে তমলুকের নিমতৌড়িতে পুলিশ লাইন অডিটোরিয়ামে সরকারি আর্থিক সহযোগিতা প্রদান
আজ ১২ অক্টোবর সোমবার জেলা পুলিশের উদ্যোগে তমলুকের নিমতৌড়িতে পুলিশ লাইন অডিটোরিয়ামে সরকারি আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। এ বৎসর পূর্ব মেদিনীপুর জেলায় মোট ১ হাজার ৬ শত ৭৪টি পূজা কমিটিকে ১ লক্ষ টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয়। এ বছর নতুন ৩০০টি পূজা কমিটিকে আর্থিক সাহায্য করা হয়েছে। জেলার প্রতিটি প্যান্ডেলে দুর্গা প্রতিমা দর্শন করার জন্য একটি গাইড ম্যাপ প্রকাশ করা হয়। কোলাঘাটের সিনিয়ার সিটিজেন হোমস্ এর বয়স্ক মহিলা ও পুরুষদেরকে দুর্গাপুজো দেখার জন্য নতুন শাড়ি ও ধুতি প্রদান করা হয়েছে। প্রতিবন্ধীদেরকে পুজোর নতুন জামা-কাপড় দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক নিরঞ্জন কুমার, পুলিশ সুপার অংশুমান সাহা, জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুছাইত, তমলুক বিধানসভার বিধায়ক এবং রাজ্যের কারিগরি শিক্ষা মন্ত্রী ডাঃ হরেকৃষ্ণ বেরা, বিধায়ক নির্মল খাঁড়া, বিধায়ক সুব্রত মাইতি সহ জেলা পুলিশের বিভিন্ন আধিকারিক।
জেলাশাসক জানান, যাঁরা আর্থিক সহায়তার জন্য আবেদন করেছেন, তাদের মধ্যে থেকে যোগ্যদেরই এই সহায়তা দেওয়া হয়েছে।

No comments