দাবী দিবসের কর্মসূচি সফল করার ডাক সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: রাজ্য সরকারের পক্ষ থেকে দুর্গাপূজায় বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের কথা ঘোষণা করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ…
দাবী দিবসের কর্মসূচি সফল করার ডাক
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: রাজ্য সরকারের পক্ষ থেকে দুর্গাপূজায় বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের কথা ঘোষণা করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন(অ্যাবেকা) গৃহস্থ বিদ্যুৎ গ্রাহকদের অন্তত ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতে ছাড়,কৃষিতে ইউনিট পিছু ২ টাকা ভর্তুকি নয়-অন্যান্য কয়েকটি রাজ্যের মত এ রাজ্যে বিনামূল্যে কৃষি বিদ্যুৎ সরবরাহ,ক্ষুদ্র শিল্প গ্রাহকদের মিনিমাম চার্জ প্রথা বাতিল, স্মার্ট মিটার লাগানোর চক্রান্ত বন্ধ প্রভৃতির দাবী জানিয়েছে। সংগঠনের পক্ষে জয়মোহন পাল,শংকর মালাকার,নারায়ণ চন্দ্র নায়ক জানান,ওই দাবীতে আগামী ১৩ ই অক্টোবর,পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে সাপ্লাই অফিস সহ গঞ্জ গুলিতে দাবী দিবসের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সর্বস্তরের বিদ্যুৎ গ্রাহকদের ওই কর্মসূচিতে সামিল হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

No comments