এগরায় বিদ্যুৎ গ্রাহক সভা সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : জনস্বার্থবিরোধী স্মার্ট প্রিপেইড মিটারের বিরুদ্ধে আজ এগরা ও কাঁথি মহকুমার বিভিন্ন কাস্টমার কেয়ার সেন্টারের অন্তর্গত বিদ্যুৎ গ্রাহক সমিতির নেতৃবৃন্দদের নিয়ে এগরায় এক সভ…
এগরায় বিদ্যুৎ গ্রাহক সভা
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : জনস্বার্থবিরোধী স্মার্ট প্রিপেইড মিটারের বিরুদ্ধে আজ এগরা ও কাঁথি মহকুমার বিভিন্ন কাস্টমার কেয়ার সেন্টারের অন্তর্গত বিদ্যুৎ গ্রাহক সমিতির নেতৃবৃন্দদের নিয়ে এগরায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন(অ্যাবেকা)'র সাধারণ সম্পাদক সুব্রত বিশ্বাস। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা অফিস সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক ও মহকুমা সম্পাদক সনাতন গিরি। সভায় সভাপতিত্ব করেন সুবল চন্দ্র খাঁড়া। সুব্রতবাবু তার বক্তব্যে স্মার্ট প্রিপেইড মিটারের নানা ক্ষতিকারক দিক বিস্তৃতভাবে তুলে ধরেন। এ ব্যাপারে মূখ্যমন্ত্রীর সাম্প্রতিক ঘোষণাকে আন্দোলনের আংশিক জয় বলে উল্লেখ করে একেবারে স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর সার্কুলার বাতিল করার দাবীতে আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান জানান।
সভা থেকে উপরোক্ত বিষয় সহ বিদ্যুৎ গ্রাহকদের বিভিন্ন দাবী দাওয়া আদায়ের লক্ষ্যে আন্দোলনের কর্মসূচি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

No comments