Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বাজকুলে ছাত্র মিছিলের উপর বর্বর আক্রমণ এবিভিপি ও বিজেপি গুন্ডাবাহিনীর। আহত ৪০ জন,গুরুতর ১০ জন

সরকারি শিক্ষা বাঁচানোর দাবীতে বাজকুলে ছাত্র মিছিলের উপর বর্বর আক্রমণ এবিভিপি ও বিজেপি গুন্ডাবাহিনীর। আহত ৪০ জন,গুরুতর ১০ জনসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: সরকারি স্কুল বন্ধের চক্রান্তের বিরুদ্ধে,সমস্ত শূন্যপদে দুর্নীতিমুক্তভাবে ন…

 




সরকারি শিক্ষা বাঁচানোর দাবীতে বাজকুলে ছাত্র মিছিলের উপর বর্বর আক্রমণ এবিভিপি ও বিজেপি গুন্ডাবাহিনীর। আহত ৪০ জন,গুরুতর ১০ জন

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: সরকারি স্কুল বন্ধের চক্রান্তের বিরুদ্ধে,সমস্ত শূন্যপদে দুর্নীতিমুক্তভাবে নিয়োগ, স্বৈরাচারী জ্ঞানেশ কুমারের পদত্যাগ, স্কুল/ কলেজ স্তরে সেমিস্টার বাতিল সহ সরকারি শিক্ষা বাঁচানোর দাবি নিয়ে আজ এআইডিএসও পূর্ব মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলার প্রথম ছাত্র সম্মেলন উপলক্ষে বাজকুলে শতাধিক ছাত্র-ছাত্রীর মিছিল চলাকালীন অতর্কিতে বিজেপি ও এ বি ভি পি গুন্ডাবাহিনী ছাত্র-ছাত্রীদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং লাঠি,রড, কাঠের চেলা দিয়ে ব্যাপক মারধর করতে থাকে। এই আক্রমণে ৪০ জন ছাত্রছাত্রী আহত হয়। তাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। প্রত্যেককে  স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এই আক্রমণে গুরুতর আহত ছাত্র সংগঠন এআইডিএসও রাজ্য কমিটির কোষাধ্যক্ষ সুরজিৎ সামন্ত, রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য পিন্টু দাস,রাজ্য কমিটির সদস্য নিরূপমা বক্সী, রাজ্য কমিটির সদস্য ও পূর্ব মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলা আহ্বায়ক লক্ষণ ঘোড়াই, রাজ্য কমিটির সদস্য দীপঙ্কর পাল সহ আরো অনেকে।

        জেলা আহ্বায়ক লক্ষণচন্দ্র ঘোড়াই বলেন, "বাজকুলে শ্রী রামকৃষ্ণ ডি এল এড কলেজে যেখানে সম্মেলন হওয়ার কথা সেখানেও ব্যাপক ভাঙচুর চালায়,ক্ষয়ক্ষতি করে। পুলিশ দেরিতে পৌঁছানোয় এই বর্বর আক্রমণ এবং ভাঙচুর দীর্ঘ সময় ধরে চলতে থাকে। করে পুলিশ এলে পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আসে। বাজকুল মিলনী মহাবিদ্যালয়ের সামনে অবস্থিত ছাত্র সংগঠনের অফিসে ব্যাপক ভাঙচুর করে আগুন জ্বালিয়ে অফিস পুড়িয়ে দেয়। কিন্তু বিজেপি-আরএসএস গুন্ডাবাহিনীর মনে রাখা উচিত,লাঠি চালিয়ে গুলি চালিয়ে কখনো এআইডিএসও'র আন্দোলনকে রোখা যায় না সরকারি শিক্ষা বাঁচানোর দাবিতে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, এস আই আর বাতিলের দাবিতে এই আন্দোলন ততদিন চলবে যতদিন না পর্যন্ত দাবি আদায় হয়। "


 



No comments