দুর্গাপূজায় পদ্মের ফলন স্বাভাবিক,এ রাজ্যের পদ্মেই মেটানো সম্ভব হবে অষ্টমীর চাহিদা
আজ মহালয়া। আর এক সপ্তাহ পরেই বাঙালির শ্রেষ্ঠ দুর্গোৎসব। ওই পূজার উপকরণে আবশ্যিক হলো পদ্ম। দুর্গাপূজার প্রাক্কালে পদ্মের ব্যাপক যোগানের পরিপ্রেক্ষি…
দুর্গাপূজায় পদ্মের ফলন স্বাভাবিক,এ রাজ্যের পদ্মেই মেটানো সম্ভব হবে অষ্টমীর চাহিদা
আজ মহালয়া। আর এক সপ্তাহ পরেই বাঙালির শ্রেষ্ঠ দুর্গোৎসব। ওই পূজার উপকরণে আবশ্যিক হলো পদ্ম। দুর্গাপূজার প্রাক্কালে পদ্মের ব্যাপক যোগানের পরিপ্রেক্ষিতে সেই পদ্মের দাম তলানিতে। ফলে আসন্ন পূজা মরশুমে এ রাজ্যের পদ্ম দিয়েই মিটবে পদ্মের চাহিদা। শারদীয়ার অষ্টমী পূজায় ১০৮ টি পদ্ম আবশ্যিকভাবে লাগে। সে কারণে ওই এক দিনেই সারা রাজ্যে প্রায় এক কোটির বেশি পদ্মের চাহিদা থাকে। চলতি বছরে রাজ্যের ফুলচাষ সংশ্লিষ্ট জেলাগুলিতে ব্যাপক বন্যা না হওয়ায় পদ্ম চাষের তেমন কোন সমস্যা হয়নি। অন্যদিকে পূর্ব মেদিনীপুর সহ বেশ কয়েকটি জেলার বিভিন্ন ব্লকগুলিতে ফি বছর বর্ষার সময় জলবন্দী হয়ে পড়ার কারণে আমন চাষ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ওই মৌজাগুলিতে কৃষকেরা পদ্মফুলের চাষে ঝুঁকেছেন। সব মিলিয়ে বর্তমানে পদ্মের যোগানে কোন ঘাটতি নেই। তবে এবছর দুর্গাপূজা দেরিতে পড়ার কারণে শিশির পড়ার পরিপ্রেক্ষিতে পদ্মের ফলন খানিকটা কমছে। সে কারণে পুজোর সময় টাটকা পদ্মের যোগানে খানিকটা ঘাটতি হবে। ফুলব্যবসায়ীদের বক্তব্য বর্তমানে যে পরিমাণ পদ্ম মজুত করা হয়েছে হিমঘরে,সেই মজুত পদ্ম দিয়েই ওই ঘাটতি মেটানো সম্ভব হবে। বর্তমানে কলকাতার মল্লিকঘাট ফুল বাজার সহ জেলার বিভিন্ন বাজারগুলিতে পদ্ম বিক্রি হচ্ছে দুই থেকে তিন টাকা। কলকাতার মল্লিকঘাট ফুলবাজারে তা বিক্রি হচ্ছে ৫ থেকে ৬ টাকা প্রতি পিস। পূজোর সময় ওই পদ্ম খুব বেশি হলে ১০ টাকা দরে বিক্রি হতে পারে বলে ব্যবসায়ীদের বক্তব্য।।
সারা বাংলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, চলতি বছরে পদ্মের যোগান বর্তমানে স্বাভাবিকই রয়েছে। শিশির পড়ার কারণে পদ্মের ফলন খানিকটা ঘাটতি হলেও হিমঘরে রাখা পদ্ম দিয়েই পূজার দিনগুলিতে সুষ্ঠুভাবেই পদ্ম যোগান দেওয়া সম্ভব হবে। দামও স্বাভাবিক এর মধ্যেই থাকবে বলে আমাদের ধারণা।
পদ্ম চাষ হয় মূলত বদ্ধ জলাশয়ে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,হাওড়া,বর্ধমান,বীরভূম প্রভৃতি জেলায় রেল ও জাতীয় সড়কের নয়নজলি এবং কিছু কিছু এলাকায় মাঠগুলিতে পদ্মের চাষ হয়ে থাকে। চলতি বছরে মাঠে পদ্মের চাষ ব্যাপক হয় বাজারে যোগান অনেকটাই বেশী বলে নারায়ণবাবু জানান। তবে উনার বক্তব্য ব্যাপক ফলনের সময় কম দামে চাষীর কাছ থেকে ফুল কিনে নিয়ে ব্যবসায়ীরা হিমঘরে রাখায় কার্যত পদ্মচাষীরা বাড়তি দাম থেকে বঞ্চিত হবে।

No comments