শিল্প শহরের হলদিয়া উৎসবের ছোঁয়ায় দুর্গোৎসব কমিটির পূজো মণ্ডপে এবারের থিম নবদুর্গা ও গুজরাটের লোকসংস্কৃতি-সভাপতি সুদীপ্তন শেঠ হলদিয়ার দুর্গোৎসব কমিটির অষ্টম বর্ষে দুর্গোৎসবের কাউন্টডাউন শুরু হয়েছিল রথযাত্রার দিন থেকে ।
শিল্প …
শিল্প শহরের হলদিয়া উৎসবের ছোঁয়ায় দুর্গোৎসব কমিটির পূজো মণ্ডপে এবারের থিম নবদুর্গা ও গুজরাটের লোকসংস্কৃতি-সভাপতি সুদীপ্তন শেঠ
হলদিয়ার দুর্গোৎসব কমিটির অষ্টম বর্ষে দুর্গোৎসবের কাউন্টডাউন শুরু হয়েছিল রথযাত্রার দিন থেকে ।
শিল্প শহরের মানুষ প্রতিবছর নিত্য নতুন থিম এবং মন্ডপ ও প্রতিমা দেখার জন্য অধির আগ্রহে অপেক্ষা করে। ক্ষুদিরাম নগর হলদিয়া দুর্গোৎসব কমিটির মন্ডপ এবারে থাকছে গুজরাটের লোকসংস্কৃতি। থাকছে রঙিন আলোর রোসনা যা জেলার অন্যান্য পূজা মন্ডপে দৃষ্টি আকর্ষণ করবে। এবারের মহা পঞ্চমী পূজোয় টলিউড বলিউড বিভিন্ন শিল্পী থাকছে পুজো মণ্ডপে বিভিন্ন দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে। তবে এবারের উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ বোম্বে অন্যতম শিল্পী জয়াপ্রদা। দশমী পর্যন্ত থাকছে প্রত্যেকদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। মন্ডপের কাজ চলছে মহালয়ার পুণ্য লগ্নে প্রতিমা এবং মণ্ডপ দেখার জন্য। দর্শকের ভিড় উপচে পড়ে আর তাই জন্য পুজো কমিটির কর্মকর্তাদের ব্যস্ততা চোখে দেখার মত। সূত্রে জানা যায় প্রায় ৫০০ ভলেন্টিয়ার পুলিশ প্রশাসন থাকছে এবারে পূজো মণ্ডপ ঘিরে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবারের হলদিয়া দুর্গোৎসব কমিটির পুজোর থিম গুজরাটি ঘরণা মন্দিরের আদলে মাতা -নি -পাছেড়ি নামে একটি লোকসংস্কৃতি আদলে ফুটিয়ে তোলা হবে হলদিয়া দুর্গোৎসব কমিটির পূজো মন্ডপে।
পুজো কমিটির প্রধান উপদেষ্টাও পৃষ্ঠপোষক প্রাক্তন সাংসদ লক্ষ্মণ চন্দ্র শেঠ প্রতিবছর হলদিয়ার মানুষদের ভিন্ন আঙ্গিকে ভিন্ন স্বাদের পুজো মন্ডপ এবং পুজোর থিম ভিন্ন স্বাদের উপস্থাপন করা উদ্যোগ গ্রহণ করেন। এবারের পূজো মণ্ডপে থাকছে গুজরাটি লোকসংস্কৃতির ডান্ডিয়া শিল্পী গন। ভিড় সামলানোর জন্য যেমন থাকছে ভলেন্টিয়ার ঠিক তেমনি ভাবে বাড়িতে বসে মন্ডপ মায়ের মূর্তি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য ইতিমধ্যেই পুজো কমিটির নিজস্ব ওয়েবসাইট চালু হয়েছে। সেই ওয়েবসাইট থেকেও বাড়িতে বসে পুজোর সাদ গ্রহণ করতে পারবে। পুজো কমিটির সাধারণ সম্পাদক প্রণব দাস এবং সভাপতি সুদীপ্তন শেঠ জানিয়েছেন পূজো কটা দিন পূর্ব মেদিনীপুর জেলার মানুষের নজর থাকবে হলদিয়া শিল্প শহর ক্ষুদিরাম নগর হলদিয়া দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে । আরো বলেন পুজো যত এগিয়ে আসবে ততই পুজোর কয়েকটা দিন সাংস্কৃতিক মঞ্চে থাকবে দর্শনার্থীদের জন্য ভিন্ন দিনের চমক। এবারের পূজো মণ্ডপ সাজসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উদ্বোধনী অনুষ্ঠানে ড,লক্ষ্মণ চন্দ্র শেঠ হলদিয়া উৎসবের আঙ্গিকেই এবারে হলদিয়া দুর্গোৎসব কমিটির অষ্টম বর্ষ পুজো মণ্ডপ ঘিরে থাকবে টলিউড বলিউড শিল্পী সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।


No comments