৪৫ বছরে এগরা ফ্রেন্ডস রিক্রিয়েশন ক্লাবের দুর্গাপুজো! ‘অক্ষরধাম’-এর আদলে নজরকাড়া মণ্ডপ, সাড়ম্বরে উদ্বোধন ঐতিহ্যবাহী পুজোর
ঐতিহ্য, সংস্কৃতি ও উৎসবের আবহে সেজে উঠেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা। সাড়ম্বরে উদ্বোধন করা হলো এগরার অন্…
৪৫ বছরে এগরা ফ্রেন্ডস রিক্রিয়েশন ক্লাবের দুর্গাপুজো! ‘অক্ষরধাম’-এর আদলে নজরকাড়া মণ্ডপ, সাড়ম্বরে উদ্বোধন ঐতিহ্যবাহী পুজোর
ঐতিহ্য, সংস্কৃতি ও উৎসবের আবহে সেজে উঠেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা। সাড়ম্বরে উদ্বোধন করা হলো এগরার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী দুর্গাপুজো এগরা ফ্রেন্ডস রিক্রিয়েশন ক্লাবের ৪৫তম বর্ষের পুজো মণ্ডপ। প্রতি বছরের মতো এ বছরও দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চলেছে এই পুজো। এবারের বিশেষ আকর্ষণ গুজরাটের বিখ্যাত ‘অক্ষয়ধাম মন্দির’-এর আদলে তৈরি থিম।
এগরা পুরসভার পুরপ্রধান স্বপন কুমার নায়কের উদ্যোগে আয়োজিত এই সার্বজনীন দুর্গাপুজোকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় তৈরি হয়েছে উৎসবের আমেজ। পুজোর ৪৫তম বর্ষকে স্মরণীয় করে তুলতে মণ্ডপসজ্জা ও থিমে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। উদ্যোক্তাদের আশা, অভিনব থিম ও নান্দনিক মণ্ডপসজ্জা দেখতে পুজোর দিনগুলিতে ভিড় জমাবেন বহু দর্শনার্থী।
এগরার পুরপ্রধান স্বপন কুমার নায়ক আশাবাদী, এবারের অক্ষয়ধাম-অনুপ্রাণিত মণ্ডপ দর্শনার্থীদের বিশেষভাবে নজর কাড়বে। ঐতিহ্যবাহী এই পুজোকে ঘিরে এলাকার মানুষের মধ্যে যে আবেগ ও উৎসাহ রয়েছে, তা এবছরও উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে বলে মনে করছেন তিনি।
অন্যদিকে, এগরার বিধায়ক দিব্যেন্দু অধিকারী বলেন, বর্তমান সরকারের আমলে সনাতনী ঐতিহ্য ও পরম্পরাকে বজায় রেখে দুর্গাপুজো উদযাপন করা হবে। তাঁর বক্তব্য, দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীও দুর্গাপুজো উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। এগরার মানুষও উৎসবের আনন্দে মেতে উঠবেন বলে আশাপ্রকাশ করেন তিনি।
সব মিলিয়ে, ৪৫তম বর্ষে এগরা ফ্রেন্ডস রিক্রিয়েশন ক্লাবের দুর্গাপুজোয় ঐতিহ্যের সঙ্গে নতুনত্বের মেলবন্ধন ঘটতে চলেছে। গুজরাটের অক্ষয়ধাম মন্দিরের আদলে তৈরি মণ্ডপ এবার কতটা দর্শনার্থীদের মন জয় করে, এখন সেদিকেই তাকিয়ে এগরার পুজোপ্রেমী মানুষজন।
No comments