আত্মনির্ভর ভারতে হাত শক্ত করছে হলদিয়া পেট্রোকেমিক্যালসের নতুন বিনিয়োগ ১৪ই অক্টোবর হলদিয়া আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেন্দ্রের বঞ্চনার তৎকালীন বামফ্রন্ট সরকারের আন্দোলনের ফসল হলদিয়া পেট্রো কেমিক্যাল এবং বক্কেশ্বর তাপবি…
আত্মনির্ভর ভারতে হাত শক্ত করছে হলদিয়া পেট্রোকেমিক্যালসের নতুন বিনিয়োগ ১৪ই অক্টোবর হলদিয়া আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
কেন্দ্রের বঞ্চনার তৎকালীন বামফ্রন্ট সরকারের আন্দোলনের ফসল হলদিয়া পেট্রো কেমিক্যাল এবং বক্কেশ্বর তাপবিদ্যুৎ। বহু যুবকের রক্তের বিনিময়ে এই দুটি প্রকল্প গড়ে উঠেছিল তৎকালীন বাম আমলেই। সেই পেট্রো কেমিক্যালসের নতুন করে বিনিয়োগ প্রায় ছয় হাজার কোটি টাকার উদ্বোধন আগামীকাল ১৪ই অক্টোবর অনুষ্ঠিত হবে যার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে হলদিয়া পেট্রো কেমিক্যাল এর বিপুল উৎপাদন বন্টন এর পাশাপাশি নতুন করে বিনিয়োগের আশার আলো উজ্জ্বল করছে প্রায় ছয় হাজার কোটি টাকার বিনিয়োগ হবে এখানে অ্যাডপার্মা এই বিনিয়োগ করছে। এই নতুন প্রকল্পের উদ্বোধনের ফলে আরো উৎপাদনের গতি বেড়ে যাবে বলে আশা হলদিয়া কর্তৃপক্ষে তাতে মোদিজীর আত্মনির্ভর ভারত আরো শক্তিশালী হবে। হলদিয়া পেট্রো কেমিক্যালসের মূল উপকরণ ফেন,ল অ্যাসিটোন। কারখানা গুলিতে প্রয়োজনীয় রাসায়নিক তৈরি হয় এখানে। উৎপাদনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এখানকার ইন্ট্রিগেটেড ম্যানুফ্যাকচারিং প্ল্যাটফর্ম। অর্থাৎ এক জায়গার মধ্যে উৎপাদন থেকে শুরু করে প্যাকেজিং ও বন্টন সব কাজই হয়। এবার থেকে বড় সুবিধা মিলবে হলদিয়া পেট্রো কেমিকেলে। এই নতুন প্রকল্পে মূলত অ্যাসিটোন উৎপাদন হবে নতুন প্রকল্পের আওতায় ফেনল ও অ্যাসিটন কারখানা সম্প্রসারিত হবে ৩৪৫ কেটিপিএ বা কিলো টন পার অ্যানাম ফেনল ও ২২৫ কেটিপিএ অ্যাসিটোন উৎপাদন লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এই প্রকল্প মূলত রাজ্যের মধ্যে সরবরাহের ক্ষেত্রে অন্তত গুরুত্বপূর্ণ হতে চলেছে। উচ্চমান সম্পন্ন রাসায়নিক দ্রব্য কমাবে পরনির্ভরশীলতা। তাদের লক্ষ্য, ফার্মাসিটিক্যাল অটোমোবাইলস, ইলেকট্রনিক্স, পেন্টিং সহ একাধিক ক্ষেত্রে রাসায়নিক সরবরাহ করা। এই প্রকল্পের সাথে সাথে হলদিয়া পেট্রো ক্যামিকেলসের আশেপাশে বহু অনুসারী শিল্প গড়ে উঠবে সবমিলিয়ে বদলের বাংলা হলদিয়া পেট্রো কেমিক্যালস ঘিরে নতুন স্বপ্ন দেখছে বাংলা। আজ হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজযলী বলেন আমাদের গর্ব জেলার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে পেট্রো ক্যামিকেলস সহ আরো অনেক অনুসারী শিল্প গড়ে উঠবে। ইতিমধ্যে পেট্রো কেমিক্যালসের পাশাপাশি পেপসি কোম্পানি এবং তারই সাথে বেসরকারিভাবে শিপিং জাহাজ তৈরি ও মেরামতিকারখানা কুকড়াহাটিতে তৈরি হবে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হাত ধরে বদলে যাবে হলদিয়া শিল্প পরিকাঠামো।

No comments