Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিদ্যুৎ গ্রাহকদের দাবী দিবসে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বিক্ষোভ কর্মসূচি

বিদ্যুৎ গ্রাহকদের দাবী দিবসে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বিক্ষোভ কর্মসূচি
রাজ্য সরকারের পক্ষ থেকে দুর্গাপূজায় বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের কথা ঘোষণা করা হয়েছে। অথচ বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের দাবী গৃহস্থদের অন্তত ২০০ ইউনিট পর্যন্…

 



বিদ্যুৎ গ্রাহকদের দাবী দিবসে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বিক্ষোভ কর্মসূচি


রাজ্য সরকারের পক্ষ থেকে দুর্গাপূজায় বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের কথা ঘোষণা করা হয়েছে। অথচ বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের দাবী গৃহস্থদের অন্তত ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতে ছাড়,কৃষিতে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ প্রভৃতি দাবী আজও অপূরিত।

এই পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন(অ্যাবেকা) গৃহস্থ বিদ্যুৎ গ্রাহকদের অন্তত ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতে ছাড়,কৃষিতে ইউনিট পিছু ২ টাকা ভর্তুকি নয়-অন্যান্য কয়েকটি রাজ্যের মত এ রাজ্যে বিনামূল্যে কৃষি বিদ্যুৎ সরবরাহ,ক্ষুদ্র শিল্প গ্রাহকদের মিনিমাম চার্জ প্রথা বাতিল,স্মার্ট মিটার লাগানোর চক্রান্ত বন্ধ প্রভৃতি দাবীতে দাবী দিবসের ডাক দেয়। সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষে জয়মোহন পাল,শংকর মালাকার,প্রদীপ দাস,নারায়ণ চন্দ্র নায়ক, সনাতন গিরিরা জানান,ওই দাবীতে আজ ১৩ ই অক্টোবর, বিদ্যুৎ দপ্তরের জেলা কার্যালয় বিজলী ভবন সহ প্রতাপপুর, কোলাঘাট,নন্দকুমার,চৈতন্যপুর,ব্রজলালচক,মারিশদা সাপ্লাই অফিস সহ কেশাপাট, জঁফুলিবাজার প্রভৃতি গঞ্জগুলিতে দাবী দিবসে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি হয়।

No comments