Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

AIDSO'র ‌পাঁশকুড়া বনমালী কলেজ ছাত্র সম্মেলন

AIDSO'র ‌পাঁশকুড়া বনমালী কলেজ ছাত্র সম্মেলনসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: পাঁশকুড়া বনমালী কলেজের অভ্যন্তরে শিক্ষার উপযুক্ত ‌সামগ্রিক পরিকাঠামো উন্নত করার দাবীতে,  ‌জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুসরণে ৪ বছরের ডিগ্রী কোর্স বাতিল …

 



AIDSO'র ‌পাঁশকুড়া বনমালী কলেজ ছাত্র সম্মেলন

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: পাঁশকুড়া বনমালী কলেজের অভ্যন্তরে শিক্ষার উপযুক্ত ‌সামগ্রিক পরিকাঠামো উন্নত করার দাবীতে,  ‌জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুসরণে ৪ বছরের ডিগ্রী কোর্স বাতিল এবং কলেজ ক্যাম্পাসে ‌গণতান্ত্রিক পরিবেশ রক্ষার দাবীতে শিক্ষা-সংস্কৃতি-মনুষ্যত্ব রক্ষার আন্দোলনকে কলেজের অভ্যন্তরে আরো বেগবতী করতে পাঁশকুড়ার নজরুল ভবনে আজ ১৩ সেপ্টেম্বর বিকালে কলেজ ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রথমেই ‌সংগঠনের রক্তিম পতাকা উত্তোলন এবং শহীদ বেদীতে ‌মাল্যদানের মধ্য দিয়ে ‌অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সম্মেলনের ‌মূল প্রস্তাব পাঠ করে সহিষ্ণুতা মাজী। কলেজের প্রায় প্রতিটি বিভাগ থেকে ‌আসা ছাত্র-ছাত্রী ‌প্রতিনিধিরা মূল প্রস্তাবের সমর্থনে তাদের মতামত প্রকাশ করে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠন এর রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর  সদস্য ‌সন্দীপন জানা সহ অন্যান্য জেলা নেতৃত্ব। সন্দীপন জানা বলেন-"আজকের দিনে চারিদিকে যে সাম্প্রদায়িক দখলদারির রাজনীতির বাতাবরণ তৈরী হয়েছে তার বিরুদ্ধে বিশ্বের নবজাগরণের মনীষী তথা স্বাধীনতা আন্দোলনের বিপ্লবীদের জীবনী থেকে শিক্ষা নিয়ে,যুক্তিবিজ্ঞান চর্চার মধ্য দিয়ে নিজেদের উন্নত সংস্কৃতির মানুষে পরিণত করে দুর্বার ছাত্র আন্দোলন গড়ে তোলাই আজকের দিনে ছাত্র ছাত্রীদের প্রধান কর্তব্য হওয়া উচিৎ"এবং এর পরিপূরক ‌কলেজ অভ্যন্তরে ‌যে কোনো অন্যায়ের বিরুদ্ধে ছাত্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

      সম্মেলনের শেষে সহিষ্ণুতা মাজীকে সভাপতি, সরণজিৎ মাইতিকে সহ সভাপতি,রূপম জানাকে সম্পাদক,দীপান্বিতা মাজীকে সহ-সম্পাদক ,অনুভব রায়কে অফিস সম্পাদক এবং তাপসী গিরিকে কোষাধক্ষ্য করে ৩১ জনের ‌একটি শক্তিশালী কমিটি গঠিত হয়।



No comments