ছাএদের মিছিলের উপর বর্বর আক্রমণ এবং অফিস ভাঙচুর ও পুড়িয়ে দেওয়ার সাথে যুক্ত দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ডিএম ও এসপি অফিসে বিক্ষোভ ডেপুটেশনকে ঘিরে ধুন্দুমার কান্ড। গ্রেপ্তার-২সংবাদদাতা-নারা…
ছাএদের মিছিলের উপর বর্বর আক্রমণ এবং অফিস ভাঙচুর ও পুড়িয়ে দেওয়ার সাথে যুক্ত দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ডিএম ও এসপি অফিসে বিক্ষোভ ডেপুটেশনকে ঘিরে ধুন্দুমার কান্ড। গ্রেপ্তার-২
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক:
সরকারি শিক্ষা বাঁচানোর দাবীতে ১১ অক্টোবর পূর্ব মেদিনীপুর জেলার বাজকুলে জেলা ছাত্র সম্মেলন উপলক্ষে মিছিলের উপর বর্বর আক্রমণ এবং অফিস ভাঙচুর ও পুড়িয়ে দেওয়ার সাথে যুক্ত দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ডিএম ও এসপি অফিসে বিক্ষোভ ডেপুটেশনকে ঘিরে ধুন্দুমার কান্ড। গ্রেপ্তার-২
সরকারি শিক্ষা বাঁচানোর দাবীতে গত ১১ অক্টোবর পূর্ব মেদিনীপুর জেলার বাজকুলে জেলা ছাত্র সম্মেলন উপলক্ষে মিছিলের উপর বর্বর আক্রমণ এবং অফিস ভাঙচুর ও পুড়িয়ে দেওয়ার সাথে যুক্ত দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ডিএম ও এসপি অফিসে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচীতে সামিল হয় প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রী। বিক্ষোভকারীরা নিমতৌড়ি চারমাথা মোড় থেকে ডিএম অফিস পর্যন্ত মিছিল করে ডিএম অফিসের গেটে বিক্ষোভ প্রদর্শন করেন। কর্মসূচিতে যোগ দেয় যুব সংগঠন এ আই ডি ওয়াই ও এবং মহিলা সংগঠন এ আই এম এস এসের যুব ও মহিলা কর্মীরা। সমগ্র কর্মসূচিতে নেতৃত্ব দেন এআইডিএসও'র রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায়,পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদিকা নিরুপমা বক্সী, এ আই ডি ওয়াই ও'র পক্ষে আশিস দোলাই,এ আই এম এস এস এর পক্ষে প্রতিমা জানা প্রমূখ। বিক্ষোভকারীরা ডি.এম অফিসের মেন গেটের কাছে মিছিল নিয়ে গেলে বিজেপি লোকজনেরা ব্যারিকেড করে, পথ আটকে অতর্কিতে বিক্ষোভকারীদের উপর ঝাঁপিয়ে পড়ে। উভয় পক্ষের মধ্যে ওখানে ধস্তাধস্তি বেঁধে যায়। এরপর বিক্ষোভকারীরা ডিএম অফিসের পেছনের গেটে বিক্ষোভ প্রদর্শন করার পর এসপি অফিসের গেটেও বিক্ষোভ দেখায়। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায়।
বিশ্বজিৎ রায় বলেন -" পুলিশের উপস্থিতিতে ডি.এম গেটে বিজেপি ব্যারিকেড করতে পারল কি করে, আগে থেকে ইন্টিমেশন দেওয়া সত্বেও প্রশাসন ডেপুটেশন নেওয়ার কোন ব্যবস্থা করেনি,আজকে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করে ডেপুটেশন দিতে এসেছিলাম বাজকুলের ঘটনায় দোষীদের গ্রেপ্তার করে শাস্তির দাবীতে। বাজকুলে সম্মেলনে ছাত্র-ছাত্রীদের উপরে হামলা,অফিস ভাঙচুর করে পুড়িয়ে দেওয়ার ঘটনায় ৪৮ ঘন্টা হল পুলিশ এখনো একজনের বেশি কাউকে গ্রেপ্তার করেনি,কিন্তু আজকে আমাদের সাক্ষাৎ করে ডেপুটেশন দিতে দেওয়া হলো না। তবে আমরা অনলাইনে স্মারকলিপি পাঠিয়েছি।"
এসইউসিআই(সি) দলের উত্তর সংগঠনিক জেলার সম্পাদক প্রণব মাইতি বলেন,আজকে শান্তিপূর্ণভাবে ডি.এম এবং এস.পি 'র কাছে আমাদের ছাত্র-যুব -মহিলা সংগঠনের বিক্ষোভ কর্মসূচি ছিল। পুলিশের কাছে খবর থাকা সত্ত্বেও বিজেপির লোকজন ওখানে পৌঁছালো কি করে,তারা মিছিলের সামনে ডিভাইডার দিয়ে ব্যারিকেড করে আক্রমণ করতে চেয়েছিল, আমাদের কর্মীরা প্রতিহত করেছে। বিজেপি'র যারা আজকে ডি.এম গেটে হামলা করতে গিয়েছিল তাদেরকে গ্রেফতার না করে আমাদের যুব সংগঠক তরুণ ঘোড়াই এবং জেলার শ্রমিক নেতা জ্ঞানানন্দ রায়কে নিমতৌড়ি থেকে গ্রেফতার করেছে। আমরা অবিলম্বে এদের মুক্তির দাবি জানাচ্ছি। বাজকুলে সেদিন যারা হামলা করেছিল এবং আজকে যারা ডিএম গেটে হামলা করলো তাদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবী জানাচ্ছি।

No comments