Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জেলা ডি.এম. ও এস.পি.অফিসের ধুন্দুমার কান্ডের ঘটনায় ধৃত এস ইউ সি আই (সি)নেতা-কর্মী জামিন পেলেন

জেলা ডি.এম. ও এস.পি.অফিসের ধুন্দুমার কান্ডের ঘটনায় ধৃত এস ইউ সি আই (সি)নেতা-কর্মী জামিন পেলেনসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: গত ১১ই অক্টোবর পূর্ব মেদিনীপুরের বাজকুলে এআইডিএসও (AIDSO)-র দক্ষিণ জেলা ছাত্র সম্মেলনে এবিভিপি (ABVP)-র…

 



জেলা ডি.এম. ও এস.পি.অফিসের ধুন্দুমার কান্ডের ঘটনায় ধৃত এস ইউ সি আই (সি)নেতা-কর্মী জামিন পেলেন

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: গত ১১ই অক্টোবর পূর্ব মেদিনীপুরের বাজকুলে এআইডিএসও (AIDSO)-র দক্ষিণ জেলা ছাত্র সম্মেলনে এবিভিপি (ABVP)-র গুন্ডাবাহিনী অতর্কিতে আক্রমণ চালায়। ওই হামলায় সংগঠনের নেতৃত্ব সহ একাধিক ছাত্রকর্মী গুরুতর আহত হন।

এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং সমস্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ১৩ই অক্টোবর জেলা শাসক ও এস.পি.অফিস অভিযানের ডাক দেওয়া হয়। অভিযোগ,সেই প্রতিবাদ কর্মসূচিতেও পুনরায় ওই একই গুন্ডাবাহিনী হামলা চালায়। অথচ পুলিশ আক্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে,উল্টে এস ইউ সি আই(কমিউনিস্ট)দলের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য জ্ঞানানন্দ রায় এবং যুবকর্মী তরুণ ঘোড়ইকে গ্রেপ্তার করে।

অবশেষে গতকাল তমলুক আদালতে তাঁদের জামিন মঞ্জুর হয় এবং আজ তাঁরা মেদিনীপুর জেল থেকে মুক্তি পান। জেল থেকে বেরিয়ে আসার পর তাঁদেরকে বিপ্লবী অভিনন্দন জানান,দলের রাজ্য কমিটির সদস্য নারায়ণ অধিকারী এবং জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য চিন্ময় ঘোড়াই সহ অন্যান্য নেতৃবৃন্দরা। 



No comments