ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ দ্রুত শুরুর দাবীতে ২০ শে নভেম্বর ঘাটালে গন-অবস্থানের ডাক
কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের ভারপ্রাপ্ত মন্ত্রী সি.আর.পাতিল এর সাথে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিল্লিতে গতকাল রাজ্যের বন্যা-ভাঙন…
ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ দ্রুত শুরুর দাবীতে ২০ শে নভেম্বর ঘাটালে গন-অবস্থানের ডাক
কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের ভারপ্রাপ্ত মন্ত্রী সি.আর.পাতিল এর সাথে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিল্লিতে গতকাল রাজ্যের বন্যা-ভাঙন প্রতিরোধ সম্পর্কিত বিষয়ে বৈঠকে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের সম্পর্কে যে আলোচনা হয়েছে,সেই আলোচনাকে স্বাগত জানিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, আর কালবিলম্ব না করে অবিলম্বে কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে শিলাবতী,কংসাবতী নদী সহ অন্যান্য নদী ও বড় খালগুলির সংস্কার কাজ শুরু করা হোক। তবে "নো কস্ট" পদ্ধতি বাতিল করে পূর্বের পদ্ধতিতেই ওই কাজগুলি করার দাবী জানানো হয়েছে কমিটির পক্ষ থেকে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীকে এ বিষয়ে চিঠি দেওয়ার পাশাপাশি সেচমন্ত্রীর সাথে দেখা করেও ঐ দাবী জানানো হয়েছে। নারায়ণবাবু জানান,ওই পরিপ্রেক্ষিতে আগামী ২০শে নভেম্বর ঘাটাল ক্ষুদিরাম মূর্তির পাদদেশ সংলগ্ন কলেজ মোড়ে মাস্টার প্লান এলাকার ভুক্তভোগী মানুষজনদের এক গন অবস্থানের কর্মসূচি নেওয়া হয়েছে।

No comments