মল্লিকঘাট ফুলবাজারকে আধুনিক ফুলবাজার হিসাবে গড়ে তোলার দাবীতে নবান্নে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে স্মারকলিপি সংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক: রাজ্যের সর্ববৃহৎ কলকাতার মল্লিকঘাট ফুলবাজারে বর্তমানে চলতে থাকা অব্যবস্থা দূরীকরণে অবিলম্বে …
মল্লিকঘাট ফুলবাজারকে আধুনিক ফুলবাজার হিসাবে গড়ে তোলার দাবীতে নবান্নে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে স্মারকলিপি
সংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক: রাজ্যের সর্ববৃহৎ কলকাতার মল্লিকঘাট ফুলবাজারে বর্তমানে চলতে থাকা অব্যবস্থা দূরীকরণে অবিলম্বে নতুন করে পরিচালন সমিতি গঠন সহ বাজারটিকে আধুনিক ফুলবাজার হিসাবে গড়ে তোলার দাবীতে সারা বাংলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে পূর্বেই স্মারকলিপির মাধ্যমে আবেদন জানানো হয়েছিল। এই পরিপ্রেক্ষিতে আজ নবান্নে মুখ্যমন্ত্রীর সচিবালয়ের আধিকারিক দীপ ভাদুরীর সাথে সাক্ষাৎ করে সমিতির পক্ষ থেকে ওই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবী জানানো হয়।
সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক জানান,উনি অতি সত্বর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
প্রসঙ্গত উল্লেখ্য,কলকাতা পোর্ট ট্রাস্টের মাত্র ৩৪০০ বর্গ কিমি জায়গার উপর বসে এশিয়ার বৃহত্তম এই ফুলবাজার। রাজ্যের ফুলচাষ সংশ্লিষ্ট পূর্ব মেদিনীপুর- নদীয়া-উত্তর ২৪ পরগনা-হাওড়া সহ সমস্ত জেলা থেকেই এই বাজারে নানা ধরনের ফুল ও বাহারী পাতা বিক্রির জন্য আসে। পাশাপাশি এই বাজার থেকেই প্রত্যহ ফুল দেশের ভিন রাজ্যেগুলিতে বিক্রির জন্য যায়। অথচ বাজারটির মাথার উপর নেই কোন আচ্ছাদন সহ তেমন কোন পরিষেবা মূলক ব্যবস্থা। শুধু তাই নয়,বাজারটি এক পুঁতিগন্ধময় অস্বাস্থ্যকর পরিবেশে ভোর তিনটে থেকে রাত্রি এগারোটা পর্যন্ত চলে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন প্রায় আট থেকে দশ হাজার ফুলচাষী-ফুলব্যবসায়ী সহ ক্রেতা বিক্রেতারা এই বাজারে আসেন।

No comments