নদী ও খাল সংস্কারের ক্ষেত্রে নো কস্ট পদ্ধতি বাতিল করে মেদিনীপুর জেলার বিভিন্ন নদী ও বড় নিকাশী খালগুলিকে সংস্কারের দাবীতে মুখ্যমন্ত্রী সচিবালয়ে স্মারকলিপি
নো কস্ট পদ্ধতি বাতিল করে মেদিনীপুর জেলার কেলেঘাই-বাগুই-চন্ডীয়া ও ঘাটাল ম…
নদী ও খাল সংস্কারের ক্ষেত্রে নো কস্ট পদ্ধতি বাতিল করে মেদিনীপুর জেলার বিভিন্ন নদী ও বড় নিকাশী খালগুলিকে সংস্কারের দাবীতে মুখ্যমন্ত্রী সচিবালয়ে স্মারকলিপি
নো কস্ট পদ্ধতি বাতিল করে মেদিনীপুর জেলার কেলেঘাই-বাগুই-চন্ডীয়া ও ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত বিভিন্ন নদী এবং বড় নিকাশী খালগুলিকে সংস্কার সহ আগামী বর্ষার পূর্বে ওই কাজগুলি রূপায়ণের লক্ষ্যে পূজার পর-পরই ওই সংস্কার কাজ শুরুর দাবীতে মেদিনীপুর জেলা বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটি ও ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে পূর্বেই স্মারকলিপি দেওয়া হয়েছিল।
ওই পরিপ্রেক্ষিতে আজ নবান্নে মুখ্যমন্ত্রীর সচিবালয়ের আধিকারিক দীপ ভাদুরীর সাথে সাক্ষাৎ করে সমিতির পক্ষ থেকে ওই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবী জানানো হয়।
সমিতির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক জানান,উনি অতি সত্বর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

No comments