আজ রাজ্যে দুই বিধানসভায় উপ নির্বাচন নন্দীগ্রাম ও রেজিনগর আজ মঙ্গলবার ৬ অক্টোবর রাজ্যে দুই বিধানসভা নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচন সংখ্যাতত্ত্বের বিচারে এই ভোট তাৎপর্যহীন হলেও গত কয়েকদিন রাজনৈতিক তাপে নন্দীগ্রাম কিন্তু শিরোনা…
আজ রাজ্যে দুই বিধানসভায় উপ নির্বাচন নন্দীগ্রাম ও রেজিনগর
আজ মঙ্গলবার ৬ অক্টোবর রাজ্যে দুই বিধানসভা নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচন সংখ্যাতত্ত্বের বিচারে এই ভোট তাৎপর্যহীন হলেও গত কয়েকদিন রাজনৈতিক তাপে নন্দীগ্রাম কিন্তু শিরোনামেই। রেজিনগরেও ছড়িয়েছে সেই তাপের আঁচ। প্রসঙ্গত নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে নিয়ে দিনের পর দিন যেভাবে আইনে লড়াই চলেছে তাতে আলাদা মাত্রা যোগ করেছে এই ভোট। সোমবার অবশ্যই যাবতীয় জল পড়ার অবসান ঘটিয়েছে সুপ্রিমকোর্ট। মিলনের অন্তর্বর্তী জামিন খারিজ করতে রাজ্যে মরিয়া চেষ্টা ব্যর্থ হয়েছে আগামী একুশে অক্টোবর পর্যন্ত অন্তর্বর্তী জামিন দিয়ে দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত বেঞ্চে জানিয়ে দিয়েছে, ওকে ভোটে লড়তে দিন ভালোভাবে ভোটটাও হতে দিন বুধবার সাতই অক্টোবর রাজ্যের আবেদন শুনবো। যদিও এই বেঞ্চে আরও এক বিচারপতি জয়মাল্য বাগচি মামলা থেকে সরে দাঁড়িয়েছে কারণ যে সময়ে মামলা সেই সময়ে তিনি আইনজীবী হিসেবে অভিযুক্তদের হয়ে স্যাল করেছিলেন তাই কনফিক্ট অফ ইন্টারেস্ট বা স্বার্থের সংঘাতে কথা মাথায় রেখে তিনি মামলা থেকে সরে দাঁড়িয়েছেন। তবে মিলন মন্ডল এর জামিন খারিজ প্রসঙ্গে রাজ্যের ভূমিকার সমালোচনা করে তিনি প্রধান বিচারপতি বলেছেন ২০০৭ সালে মামলায় এখন কেন পুলিশ সক্রিয় এতদিন কি করেছিলেন জবাবে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন মিলন প্রধানের মনোনয়নপত্র থেকে তার বিরুদ্ধে থাকা জামিন অযোগ্য ধারায় মামলা কোথায় জানা গিয়েছে। তাই পুলিশ সক্রিয় হয়ে গ্রেফতার করেছে। এরপরেই দ্রুত শুনানির আর্জি জানান তিনি। যদিও শীর্ষ আদালত সেই আবেদন নাকচ করে দিয়েছে। এই আবহে আজ মঙ্গলবার সকাল সাতটা থেকে ২ কেন্দ্রীয় ভোট গ্রহণ শুরু হবে। আগেই সব প্রস্তুতি ছিড়ে ফেলেছে কমিশন সোমবারই বুথে বুথে পৌঁছে গিয়েছে ভোট কর্মী থেকে আধা সেধার জোয়ানরা এর মধ্যেই আবার এদিক নন্দীগ্রাম থানার আই সি অজয় কুমার মিশ্রকে সরিয়ে দিয়েছে কমিশন। নন্দীগ্রামে মোট ৩২৩টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে ভোটার ২ লক্ষ ৬৬ হাজার ৪১৯ জন। ৭৯টি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করে ৩৭ কোম্পানি আধা সেনা এবং ৭০০ রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে।
রেজিনগর ১৪ জন প্রার্থী ভাগ্য নির্ধারণ করবেন ২ লক্ষ৫৬ হাজার ভোটার। ৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং ৮১৯ জন রাজ্য পুলিশে নিরাপত্তায় ৩১৫ টি বুথে ভোট গ্রহণ হবে। এখানে সব মিলিয়ে ২২৯ টি বুথকে সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেই মতো নিরাপত্তা কর্মীদের তৈরি থাকতে বলা হয়েছে।

No comments