Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া টাউনশিপ ও হাউরে এসইউসিআই (কমিউনিস্ট) দলের বুকস্টল ভাঙচুর

হলদিয়া টাউনশিপ ও হাউরে এসইউসিআই (কমিউনিস্ট) দলের বুকস্টল ভাঙচুরসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: ১৮ ই অক্টোবর,২০২৬ এসইউসিআই (কমিউনিস্ট) দলের পক্ষ থেকে হলদিয়া টাউনশিপ বাস শস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বুক স্টল চলছিল গতকাল থেকে। দুপুর …

 



হলদিয়া টাউনশিপ ও হাউরে এসইউসিআই (কমিউনিস্ট) দলের বুকস্টল ভাঙচুর

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: ১৮ ই অক্টোবর,২০২৬ এসইউসিআই (কমিউনিস্ট) দলের পক্ষ থেকে হলদিয়া টাউনশিপ বাস শস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বুক স্টল চলছিল গতকাল থেকে। দুপুর নাগাদ বিজেপির একদল দুষ্কৃতি এসে স্টলের টেবিল ভাঙচুর করে ও পতাকা ফেস্টুন ছিঁড়ে দেয়। একইভাবে সিপিএমের স্টলও ভাঙচুর করে বলে জানা গেছে। দলের হলদিয়া লোকাল কমিটির সম্পাদক নারায়ণ প্রামানিক জানান,পরে অবশ্য সন্ধ্যায় পুনরায় ওই স্থানে অস্থায়ীভাবে স্টল করে দলীয় বইপত্র বিক্রি চলছে। 

অন্যদিকে আজ সন্ধ্যায় এসইউসিআই (কমিউনিস্ট) দলের পক্ষ থেকে হাউর স্টেশন সংলগ্ন এলাকায় বুক স্টলে বিজেপির একদল দুষ্কৃতি এসে স্টলের উপর হামলা চালায়। তারা বইপত্র সহ টেবিল উল্টে দেয়। এসইউসিআই (কমিউনিস্ট) দলের মহিলা কর্মীদের উদ্দেশ্যে অশালীন কটুক্তি করে এবং হুমকি দেয়। দলের পাঁশকুড়া দক্ষিণ লোকাল কমিটির সম্পাদক তপন কুমার নায়ক জানান,এ বিষয়ে আজ পাঁশকুড়া থানায় অভিযোগ জানানো হয়েছে।



No comments