Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এসইউসিআই (কমিউনিস্ট) দলের বুক স্টল ভাঙার বিরুদ্ধে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবীতে জেলা পুলিশ সুপারের নিকট স্মারকলিপি

পূর্ব মেদিনীপুর জেলায় এসইউসিআই (কমিউনিস্ট) দলের বুক স্টল ভাঙার বিরুদ্ধে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবীতে জেলা পুলিশ সুপারের নিকট স্মারকলিপি
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ও হলদিয়া মহকুমায়…

 




পূর্ব মেদিনীপুর জেলায় এসইউসিআই (কমিউনিস্ট) দলের বুক স্টল ভাঙার বিরুদ্ধে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবীতে জেলা পুলিশ সুপারের নিকট স্মারকলিপি


সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ও হলদিয়া মহকুমায় এসইউসিআই (কমিউনিস্ট)দলের কয়েকটি বুক স্টল ভাঙার বিরুদ্ধে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবীতে আজ দলের জেলা কমিটির পক্ষ থেকে জেলা পুলিশ সুপারের নিকট স্মারকলিপি দেওয়া হয়। এস.পি.'র অনুপস্থিতিতে অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ)শ্যামল কুমার মন্ডল স্মারকলিপি গ্রহণ করেন। প্রতিনিধিদলে ছিলেন দলের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষে প্রণব মাইতি,নারায়ণ চন্দ্র নায়ক,সুনীল জানা প্রমূখ।

           স্মারকলিপিতে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়,প্রতিবছরের ন্যায় এ বছরও আমাদের দলের উদ্যোগে হলদিয়া ও তমলুক মহকুমার প্রায় ৫৫ টি জায়গায় অস্থায়ী বুক স্টল ও ১২ টি ভ্রাম্যমান স্টল করা হয়েছিল। গত ১৬ই অক্টোবর,দুপুরে পাঁশকুড়া পুরাতন বাজারের স্টলটি তৈরি করার পরই বিজেপির দুষ্কৃতি বাহিনী ভেঙে দেয়। ১৮ই অক্টোবর সন্ধ্যায় ওই ব্লকেরই হাউর স্টেশন বাজার এলাকার বুক স্টলটিতে বিজেপির দুষ্কৃতি বাহিনী এসে দলের কর্মী-সমর্থকদের উপর চড়াও হয়ে দলীয় পতাকা সহ টেবিল সরিয়ে দেয় এবং নানা ধরনের হুমকি প্রদর্শন করে। শুধু তাই নয়, ১৯ অক্টোবর ওই এলাকার আমাদের দলের সংগঠক বিদ্যুৎ সামন্তকে উত্তম সেনা নামে এক ব্যক্তি বিধায়ক সিন্টু সেনাপতির নাম করে ফোনে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়। ১৮ই অক্টোবর হলদিয়া মহকুমা এলাকায় হলদিয়া টাউনশিপে বুক স্টল দুপুর বেলা ভেঙে তছনছ করে দেওয়া হয়। ১৯ শে অক্টোবর ভোররাতে অনুরূপভাবে ব্রজলালচকেরও স্টলটি একেবারে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এরকমই ময়না আসনানে ও নিমতৌড়িতে দলের লাল কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে।

         উপরোক্ত ঘটনার সাথে যুক্ত দুষ্কৃতিদের অবিলম্বে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও যে জায়গাগুলিতে বুকস্টল হচ্ছে,সেগুলির নিরাপত্তা প্রদান সহ যাহাতে অন্য কোন স্টলে ওই ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সেই আবেদন জানিয়ে ওই স্মারকলিপি দেওয়া হয়েছে বলে নেতৃবৃন্দ জানান। 

          অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।



No comments