আশঙ্কামত দুর্গাপূজায় পদ্মের দাম অন্যান্য বছরের তুলনায় অনেকটা কম এ রাজ্যের পদ্মেই মেটানো সম্ভব হবে অষ্টমী পূজার চাহিদা। তবে অন্যান্য ফুলের দাম অনেকটাই বেশি। আজ সপ্তমী। আর এক দিন পরেই বাঙালির শ্রেষ্ঠ দুর্গোৎসবের অষ্টমী পূজা। ওই প…
আশঙ্কামত দুর্গাপূজায় পদ্মের দাম অন্যান্য বছরের তুলনায় অনেকটা কম
এ রাজ্যের পদ্মেই মেটানো সম্ভব হবে অষ্টমী পূজার চাহিদা। তবে অন্যান্য ফুলের দাম অনেকটাই বেশি। আজ সপ্তমী। আর এক দিন পরেই বাঙালির শ্রেষ্ঠ দুর্গোৎসবের অষ্টমী পূজা। ওই পূজার উপকরণে আবশ্যিক হলো পদ্ম। আশঙ্কামত দুর্গাপূজায় পদ্মের দাম অন্যান্য বছরের তুলনায় অনেকটা কম। এ রাজ্যের পদ্মেই মেটানো সম্ভব হবে অষ্টমী পূজার চাহিদা। তবে অন্যান্য ফুলের দাম অনেকটাই বেশি।
শারদীয়ার অষ্টমী পূজায় ১০৮ টি পদ্ম আবশ্যিকভাবে লাগে। সে কারণে ওই এক দিনেই সারা রাজ্যে প্রায় এক কোটির বেশি পদ্মের চাহিদা থাকে। চলতি বছরে রাজ্যের ফুলচাষ সংশ্লিষ্ট জেলাগুলিতে ব্যাপক বন্যা না হওয়ায় পদ্ম চাষের তেমন কোন সমস্যা হয়নি। অন্যদিকে পূর্ব মেদিনীপুর সহ বেশ কয়েকটি জেলার বিভিন্ন ব্লকগুলিতে ফি বছর বর্ষার সময় জলবন্দী হয়ে পড়ার কারণে আমন চাষ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ওই মৌজাগুলিতে কৃষকেরা পদ্মফুলের চাষে ঝুঁকেছেন। সব মিলিয়ে বর্তমানে পদ্মের যোগানে কোন ঘাটতি নেই। তবে এবছর দুর্গাপূজা দেরিতে পড়ার কারণে শিশির পড়ার পরিপ্রেক্ষিতে পদ্মের ফলন খানিকটা কমছে। সে কারণে টাটকা পদ্মের যোগান খানিকটা কম। ফুলব্যবসায়ীদের বক্তব্য বর্তমানে যে পরিমাণ পদ্ম মজুত করা হয়েছে হিমঘরে,সেই মজুত পদ্ম দিয়েই ওই ঘাটতি মেটানো সম্ভব হবে। কলকাতার মল্লিকঘাটের পাইকারী ফুলবাজার সহ জেলার বিভিন্ন বাজারগুলিতে আজ টাটকা পদ্ম বিক্রি হচ্ছে ১২ থেকে ১৫ টাকা প্রতি পিস। হিমঘরে রাখা পদ্ম বিক্রি হচ্ছে ৫ থেকে ৮ টাকা প্রতি পিস। মফঃস্বলের ফুল বাজারে হয়তো একটু বেশি দাম হবে।
সারা বাংলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন,পদ্মের যোগান বর্তমানে স্বাভাবিকই রয়েছে। শিশির পড়ার কারণে পদ্মের ফলন খানিকটা কমেছে। তবে হিমঘরে রাখা পদ্ম দিয়েই পূজার দিনগুলিতে সেই ঘাটতি পেটানো যাবে। অন্যদিকে পদ্ম ছাড়া অন্যান্য ফুলের দাম আজকের বাজারে খানিকটা বেশী। রজনীগন্ধা-৪০০ টাকা কিলো,২৪ টি রজনীগন্ধার স্টিকের বান্ডিল ২৫০ টাকা,গোলাপ-৩৫০ টাকা/এক'শ টি,গাঁদা ঝুরো ফুল-৭০ টাকা কিলো ,হলুদ ঝুরো গাঁদা ৯০ টাকা কিলো, তিন ফুট সাইজের লম্বা কুড়িটি লাল গাঁদা ফুলের মালার দাম ২০০ টাকা, ওই একই সাইজের কুড়িটি হলুদ বাসন্তী গাঁদা ফুলের মালা ৩০০ টাকা,অপরাজিতা ফুল এক কিলো ৪৫০ টাকা, দোপাটি ফুল ৪০০ টাকা কিলো।
পদ্ম চাষ হয় মূলত বদ্ধ জলাশয়ে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,হাওড়া,বর্ধমান,বীরভূম প্রভৃতি জেলায় রেল ও জাতীয় সড়কের নয়নজলি এবং কিছু কিছু এলাকায় মাঠগুলিতে পদ্মের চাষ হয়ে থাকে। চলতি বছরে মাঠে পদ্মের চাষ ব্যাপক হয় বাজারে যোগান অনেকটাই বেশী বলে নারায়ণবাবু জানান। তবে উনার বক্তব্য ব্যাপক ফলনের সময় কম দামে চাষীর কাছ থেকে ফুল কিনে নিয়ে ব্যবসায়ীরা হিমঘরে রাখায় কার্যত পদ্মচাষীরা বাড়তি দাম থেকে বঞ্চিত হয়েছে।

No comments