সুতাহাটা থানার উদ্যোগে বিজয়া সম্মিলনী, সংবর্ধিত পুজো কমিটি ও ক্লাব সংগঠন উপস্থিত জেলা পুলিশ সুপার অংশুমান সাহা সুতাহাটা থানা উদ্যোগে এলাকায় আয়োজিত বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে এলাকার বিভিন্ন দুর্গাপুজো কমিটি ও ক্লাব সংগঠনকে সং…
সুতাহাটা থানার উদ্যোগে বিজয়া সম্মিলনী, সংবর্ধিত পুজো কমিটি ও ক্লাব সংগঠন উপস্থিত জেলা পুলিশ সুপার অংশুমান সাহা
সুতাহাটা থানা উদ্যোগে এলাকায় আয়োজিত বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে এলাকার বিভিন্ন দুর্গাপুজো কমিটি ও ক্লাব সংগঠনকে সংবর্ধনা জানানো হয়। দুর্গাপুজোকে কেন্দ্র করে এলাকার১৪৮ পুজো কমিটি ও ২০ টি ক্লাব সংগঠনগুলির অবদানকে সম্মান জানাতেই এই উদ্যোগ।
প্রত্যেক পুজো কমিটি এবং ক্লাবের কমিটির উদ্যোক্তাদের আজ সম্বর্ধিত করা হয় বিজয়া সম্মিলনী মঞ্চে ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার অংশুমান সাহা। উপস্থিত ছিলেন হলদিয়া ও জেলার বিভিন্ন পুলিশ আধিকারিক, ছিলেন হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলী। বিজয়ার শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বিভিন্ন পুজো কমিটি ও ক্লাব সংগঠনের প্রতিনিধিদের সম্মানিত করা হয়।
এই বিজয়া সম্মিলনীর মাধ্যমে পুলিশ প্রশাসন ও এলাকার পুজো কমিটি এবং ক্লাব সংগঠনগুলির মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা তুলে ধরা হয়। উপস্থিত সকল ক্লাব প্রতিষ্ঠান পূজো কমিটির সকল সদস্যদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন সুতাহাটা থানার অফিস ইনচার্জ দীপক অধিকারী এবং জেলা পুলিশ সুপার অংশুমান সাহা।

No comments