Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

যেকোনো উৎসবে পূর্ব মেদিনীপুর জেলা থাকে রাজ্যের এক নম্বরে

যেকোনো উৎসবে পূর্ব মেদিনীপুর জেলা থাকে রাজ্যের  এক নম্বরে। তা অনথা হলো না এবার শারদীয়া দুর্গা উৎসবে পূর্ব মেদিনীপুর জেলা শারদীয়া দুর্গা উৎসবে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে পুজোর সংখ্যা যেমন বেড়েছিল ঠিক তেমনি ভাবেই গত কয়েকদিন ধর…

 



যেকোনো উৎসবে পূর্ব মেদিনীপুর জেলা থাকে রাজ্যের  এক নম্বরে। তা অনথা হলো না এবার শারদীয়া দুর্গা উৎসবে পূর্ব মেদিনীপুর জেলা শারদীয়া দুর্গা উৎসবে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে পুজোর সংখ্যা যেমন বেড়েছিল ঠিক তেমনি ভাবেই গত কয়েকদিন ধরে মদ বিক্রির রেকর্ড পরিমাণ করেছে পূর্ব মেদিনীপুর। দুর্গা পূজার উৎসবে সূরা প্রেমীদের কোটি কোটি টাকার মদ বিক্রি জেলায়। পঞ্চমী থেকে দশমি পর্যন্ত প্রতিদিন গড়ে প্রায় 10 কোটি টাকার বেশি মদ বিক্রি হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার পুজোর সময় মদ বিক্রির পরিমাণ প্রায় ৫০ কোটি টাকার বেশি আর এই পরিসংখ্যান গত বছরের পুজোকে ছাড়িয়ে গিয়েছে।

পুজো কিংবা যে কোন উৎসবের পর মদ বিক্রিতে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে জোর চর্চা শুরু হয় আর এই চর্চা কেন্দ্রবিন্দুতে থাকে সুরাপ্রেমীদের মদ বিক্রির হিসাব। মদ ভিত্তিতে পূর্ব মেদিনীপুর জেলার বারবার নিজে যে কর ভেঙেছে এবার দুর্গা পূজা তার অনথা হলো না শেষ বছর দূর্গা পূজার তুলনায় প্রায় ১৯ কোটি টাকার বেশি মদ বিক্রি হলো। ২০২৫ সালে দুর্গা পূজার ষষ্ঠী থেকে দশমিক পর্যন্ত মদ বিক্রি হয়েছিল প্রায় ৩৩ কোটি টাকার এবার পঞ্চমী থেকে দশমী পর্যন্ত বিক্রি হয়েছে ৫২ কোটিতে। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত বিক্রির পরিসংখ্যানে এই বৃদ্ধির ছবি স্পষ্ট অষ্টমীর দিন ড্রাই ডে ছিল বা দোকান বন্ধ ছিল। নাহলে  এই বিক্রির পরিমাণ ৬০ কোটি টাকার উপরে চলে যেত। চলতি বছরে মদ বিক্রির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫২ কোটি ৭১ লক্ষ টাকায়। 

বিভিন্ন ধরনের মদের বিক্রির পরিসংখ্যান বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। ২০২৫ সালের দূর্গা পূজার বিদেশি মদ বিক্রি হয়েছিল প্রায় 2 লক্ষ ২৮ হাজার লিটার। চলতি বছরে তা বেড়ে হয়েছে ৩ লক্ষ ১৩ হাজার লিটার। আই এম এল বা বিদেশি মদের বিক্রিও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। ৩ লক্ষ ৩০ হাজার লিটার থেকে তা বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৬০ হাজার লিটারে। অন্যদিকে বিয়ারের বিকৃত ৩ লক্ষ ১০ হাজার লিটার থেকে বেড়ে হয়েছে ৩ লক্ষ ২৪ হাজার লিটার।

No comments