Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুর জেলায় এসইউসিআই(কমিউনিস্ট) দলের বুক স্টলগুলিতে মানুষের ব্যাপক ভিড়

পূর্ব মেদিনীপুর জেলায় এসইউসিআই(কমিউনিস্ট) দলের বুক স্টলগুলিতে মানুষের ব্যাপক ভিড়সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : কয়েকটি স্টল শাসক দল আশ্রিত লোকজনদের ভাঙচুর করার বিরুদ্ধে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবীতে জেলা পুলিশ স…

 


পূর্ব মেদিনীপুর জেলায় এসইউসিআই(কমিউনিস্ট) দলের বুক স্টলগুলিতে মানুষের ব্যাপক ভিড়

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : কয়েকটি স্টল শাসক দল আশ্রিত লোকজনদের ভাঙচুর করার বিরুদ্ধে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবীতে জেলা পুলিশ সুপারের নিকট স্মারকলিপি। শারদীয়া পূজায় বুক স্টল এর বিরুদ্ধে সরকার ও শাসকদলের লাগাতর হুমকির বিরুদ্ধেও পূর্ব মেদিনীপুর জেলায় এসইউসিআই(কমিউনিস্ট) দলের বুক স্টলগুলিতে এবারের পুজোর দিনগুলিতে মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা গিয়েছে। জেলার হলদিয়া ও তমলুক মহকুমায় এ বছর প্রায় ৫৫ টি জায়গায় অস্থায়ী বুক স্টল ও ১২ টি ভ্রাম্যমান স্টল করা হয়েছিল। স্টলগুলিতে প্রায় ২ লক্ষাধিক টাকার বেশি বই বিক্রি হয়েছে। তবে জেলার তমলুক ও হলদিয়া মহকুমায় দলের কয়েকটি বুক স্টল ভাঙা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হলদিয়া মহকুমার হলদিয়া টাউনশিপ ও ব্রজলালচকের স্টল ভেঙে দিয়েছে দুষ্কৃতকারিরা। চৈতন্যপুরে স্টলে দুষ্কৃতকারীরা হুমকি প্রদর্শন করেছে। পাঁশকুড়া থানার অন্তর্গত পাঁশকুড়া পুরাতন বাজারে স্টল ভেঙে দেওয়া হয়েছে। হাউর স্টেশন বাজারে স্টলে হামলা করে টেবিল ফেলে দেওয়া হয়েছে। সিন্টু সেনাপতির নাম করে ফোনে হাত পা ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে দলের স্থানীয় এক সংগঠককে। এছাড়াও ময়নার আসনান,নিমতৌড়ি,রাধাবল্লভপুর প্রভৃতি স্থানেও স্টলের কাপড় ছিঁড়ে দেওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ওই ঘটনাগুলির সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবীতে ১৯ অক্টোবর দলের জেলা কমিটির পক্ষ থেকে জেলা পুলিশ সুপারের নিকট স্মারকলিপি দেওয়া হয়। এস.পি.'র অনুপস্থিতিতে অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ)শ্যামল কুমার মন্ডল স্মারকলিপি গ্রহণ করেন। প্রতিনিধিদলে ছিলেন দলের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষে প্রণব মাইতি,নারায়ণ চন্দ্র নায়ক,সুনীল জানা প্রমূখ।

           দলের উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক প্রণব মাইতি বলেন, শাসক দলের লাগাতর হুমকি ও পুলিশ প্রশাসনের অসহযোগিতার পরও এবারের শারদীয়ার বুক স্টল গুলিতে ব্যাপক মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছে। গত বছরের থেকেও এ বছরে বেশি টাকার বই বিক্রি হয়েছে। শুধু তাই নয়,বুক স্টলে অনেকেই এসে শাসকদলের এই হুংকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। হাউরের স্টল ভেঙে দেওয়ার পর স্থানীয় দোকানদার কল্যাণ সমিতির সম্পাদক পরদিন উপস্থিত থেকে আমাদের স্টল খুলিয়েছেন। অন্যদিকে আমাদের ডেপুটেশনে অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেও ওই ডেপুটেশনের পর কয়েকটি জায়গাতে হুমকি প্রদর্শন/লাল কাপড় ছিড়ে দেওয়ার ঘটনা ঘটেছে।



No comments