কোলাঘাটে ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক,৩১জন হাসপাতালে ভর্তিসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : একটি শিশু আশঙ্কাজনক অবস্থায় তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি।অসুস্থদের সুচিকিৎসা ও ফুচকার উপর নজরদারি দাবী জনস্বাস্থ্য রক্ষা সংগঠন…
কোলাঘাটে ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক,৩১জন হাসপাতালে ভর্তি
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : একটি শিশু আশঙ্কাজনক অবস্থায় তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি।অসুস্থদের সুচিকিৎসা ও ফুচকার উপর নজরদারি দাবী জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের। দু'জন ফুচকাওয়ালাকে গ্রেফতার করল পুলিশ।অভিযোগ পাওয়ার পরই খতিয়ে দেখতে এলাকায় এবং হাসপাতালে আসেন জেলাশাসক,পুলিশ সুপার,কোলাঘাট ও পাঁশকুড়া ব্লকের বিডিও এবং থানার আইসি।
কোলাঘাটের সাগড়বাড় গ্রাম পঞ্চায়েত এলাকায় ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক। ৩১ জন পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। একটি শিশুর অবস্থা আশঙ্কাজনক। তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর। অসুস্থদের সুচিকিৎসা,এলাকায় সরকারী ডাক্তারবাবুর উপস্থিতিতে মেডিক্যাল টিম পাঠানো সহ ফুচকার গুণমান যাচাই ও ঐ খাদ্যের উপর নজরদারীর দাবী জানিয়ে গতকাল স্মারকলিপি দিয়েছিল কোলাঘাট ব্লক হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠন। গতকালই দু'জন ফুচকাওয়ালাকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ পাওয়ার পরই খতিয়ে দেখতে এলাকায় এবং হাসপাতালে আসেন জেলাশাসক,জেলা পুলিশ সুপার,কোলাঘাট ও পাঁশকুড়া ব্লকের বিডিও এবং থানার আইসি।
সংগঠনের ব্লক কমিটির কার্যকরী সভাপতি নারায়ণ চন্দ্র নায়ক বলেন,গত ১৭ই অক্টোবর,শনিবার সাগরবাড় গ্রাম পঞ্চায়েত এলাকার দক্ষিণ সাগরবাড় গ্রামের বাসিন্দা সন্তোষ মান্না নামে এক ফুচকা ওয়ালা পদমপুর দূর্গা মন্ডপের কাছের স্টলে ফুচকা বিক্রি করছিল। ঐ স্টল থেকে ফুচকা খেয়ে সাগরবাড়,পদমপুর,দেউলবাড়,রেনুবাড়,বরদাবাড়(আংশিক) প্রভৃতি গ্রামের প্রায় শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে ৩১ জনকে স্থানীয় পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কৃষ্ণেন্দু দিন্ডা(বয়স পাঁচ) নামে এক বাচ্চাকে গতকাল তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। রতন দিন্ডা নামে একই পরিবারেরই ছয় জন সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি রয়েছে। বাকী অসুস্থদের মধ্যে বেশ কয়েকজনের বাড়ীতে এখনও স্যালাইন চলছে।
নারায়ণবাবু জানান,অবিলম্বে ওই ফুচকা কাণ্ডে অসুস্থদের সুচিকিৎসা,এলাকায় সরকারী ডাক্তারবাবুর উপস্থিতিতে মেডিক্যাল টিম পাঠানো সহ ফুচকার গুণমান যাচাই,ঐ ধরনের খাদ্যের গুণমান পরীক্ষা করে যাতে খাদ্য সরবরাহ করা হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়েছে। আজ আমাদের সংগঠনের পক্ষ থেকে আমি এবং কোলাঘাট ব্লক কমিটির যুগ্ম সম্পাদক অর্জুন ঘোড়ই হাসপাতালে ভর্তি অসুস্থদের সাথে সাক্ষাৎ করে চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেওয়ার পর অ্যাসিস্ট্যান্ট সুপার মৌ মজুমদারের সাথে দেখা করে অসুস্থদের উপযুক্ত চিকিৎসার বিষয়ে কথা বলেছি। উনি জানান,৩১ জনের মধ্যে একজনকে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে,বাকী ৩০ জনের ৬ জন সুস্থ হয়েছে। আজ ওদের ছেড়ে দেওয়া হবে। অন্যান্যদের শারীরিক অবস্থা মোটামুটি ঠিকই আছে। দুই/একদিনের মধ্যেই ছেড়ে দেওয়া যাবে।
জেলা শাসক জানান-সি এম ও এইচ কে নমুনা পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা পুলিশ সুপার জানান-ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

No comments