দিল্লির মেজর ধ্যানচাঁদ নেশনাল ন্স্টেডিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ভি নেশানআল স্পোর্টস ২০২৬ এর উদ্বোধন
আজ দিল্লির মেজর ধ্যানচাঁদ নেশনাল ন্স্টেডিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ভি নেশানআল স্পোর্টস ২০২৬ এর উদ্বোধন হল।প্…
দিল্লির মেজর ধ্যানচাঁদ নেশনাল ন্স্টেডিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ভি নেশানআল স্পোর্টস ২০২৬ এর উদ্বোধন
আজ দিল্লির মেজর ধ্যানচাঁদ নেশনাল ন্স্টেডিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ভি নেশানআল স্পোর্টস ২০২৬ এর উদ্বোধন হল।প্রধান অতিথি হিসেবে এই গেমস্ এর উদ্বোধন করেন পদ্মশ্রী পুনম সুরী(সভাপতি,ডি এ ভি সি এম সি)।এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সাক্সী মালিক সহ একাধিক অলিম্পিয়ান।
অনুর্ধ ১৪,১৭ এবং ১৯ বছর বিভাগের মোট ১৮ হাজার ৩৭০ জন খেলোয়াড় ৩০টি ইভেন্টে অংশগ্রহণ করেছেন। কোচ ম্যানেজার এবং সাপোর্টিং স্টাফ এর সংখ্যা প্রায় ১২২২ জন। সব মিলিয়ে সংখ্যাটা ১৯ হাজার ৫৯২ জন। দিল্লির ১৪ টি স্টেডিয়ামে এই খেলাগুলো অনুষ্ঠিত হবে।গেমস্ চলবে ২৬ সে অক্টোবর পর্যন্ত।
ইতিপূর্বে ক্লাস্টার ও স্টেট লেভেলের খেলা শেষ হয়েছে। স্টেট লেভেলের চাম্পিয়নরা এখানে নেশনাল লেভেলে খেলার সুযোগ পেয়েছেন।
পশ্চিমবঙ্গ থেকে খেলোয়াড়,কোচ,ম্যানেজার মিলিয়ে মোট ৭১৬ জনের দল ১৯ টি ইভেন্টে অংশগ্রহণ করেছেন।
জাতীয় তথা আন্তর্জাতিক ক্রীড়া ক্ষেত্রে ডি এ ভি স্পোর্টস এর গুরুত্ব অপরিসীম। দীর্ঘদিন ধরে এক সঙ্গে ৩০ টি ইভেন্ট নিয়ে এই ধরনের বৃহত্তর ক্রীড়ানুষ্ঠান তারা করে এসেছেন।ভারত সরকারের স্পোর্টস মিনিস্ট্রি এন্ড ইয়ুথ এফেয়ার্স এই গেমস্ কে স্বীকৃতি দিয়েছেন। ডি এ ভি স্পোর্টস থেকে উঠে এসেছেন মিলখা সিং,অভিনব বিন্দ্রা, রাজ্যবর্ধন সিং রাঠোর,সাক্সী মালিক, বিজেন্দ্র সিং,নিরজ চোপড়া, মনপ্রিত সিং,হরমনপ্রিত সিং,মোনিকা বাত্রা, মঞ্জু ভাকর সহ একাধিক সফল অলিম্পিয়ান এবং কপিল দেব, ধোনি,গৌতম গম্ভীর, যুবরাজ সিংহ, চাহাল,প্রবীন আমরের মতো খেলোয়াড়রা।
বাংলা দলের ম্যানেজার হিসেবে দিল্লি গেছেন আমাদের হলদিয়ার গর্ব ডিএভি স্কুলের স্পোর্টসের শিক্ষক ত্রিদিব হাজরা।


No comments