কোজাগরী লক্ষ্মী পূজা শুভ সময় কবেকোজাগরী লক্ষ্মীপূজা ২০২৬ শারদপূর্ণিমা পড়বে আগামী ২৫ শে অক্টোবর ২০২৬ রবিবার এবং পূর্ণিমা ছাড়বে ২৬ শে অক্টোবর ২০২৬ সোমবার।বিশুদ্ধ পঞ্জিকা মতে কোজাগরি লক্ষী পূজা পালিত হবে ২৫ শে অক্টোবর রবিবার।, ব…
কোজাগরী লক্ষ্মী পূজা শুভ সময় কবে
কোজাগরী লক্ষ্মীপূজা ২০২৬ শারদপূর্ণিমা পড়বে আগামী ২৫ শে অক্টোবর ২০২৬ রবিবার এবং পূর্ণিমা ছাড়বে ২৬ শে অক্টোবর ২০২৬ সোমবার।
বিশুদ্ধ পঞ্জিকা মতে কোজাগরি লক্ষী পূজা পালিত হবে ২৫ শে অক্টোবর রবিবার।, বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ৭ ই কার্তিক ১৪৩৩। পূর্ণিমা তিথি শুরু হবে ২৫ শে অক্টোবর সকাল ১১ টা ৫৫ মিনিটে। পূর্ণিমা তিথি শেষ হবে ২৬ শে অক্টোবর সকাল ৯: ৪১ মিনিটে।
এই পূর্ণিমা কেন এত মাহাত্ম্য
শরৎ কালের এই পূর্ণিমা বলে একে বলা হয় শারদ পূর্ণিমা। একে কৌমুদী পূর্ণিমা বা কোজাগরী পূর্ণিমা বলা হয়ে থাকে। এই পরিবার সাধারণত আশ্বিন মাসে হলেও এই বছর বাংলা পত্রিকা অনুসারে কার্তিক মাসে পূর্ণিমা তিথিতে পালিত হচ্ছে কোজাগরী লক্ষী পূজা। জ্যোতিষ শাস্ত্র অনুসারে শারদ পূর্ণিমার রাতে চাঁদের ষোল কলা পূর্ণ হয়। সেই দিক থেকে এই পূর্ণিমার আলাদা গুরুত্ব রয়েছে। মনে করা হয় এই পূর্ণিমা তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন মা লক্ষ্মী। প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিনে চাঁদের আলোয় মর্তলোকে নেমে আসেন সম্পদ ও সমৃদ্ধির দেবী লক্ষ্মী। যারা এদিন সারারাত জেগে লক্ষী দেবীর আরাধনা করেন তাদের সংসারে বিরাজ করেন তিনি। মনে করা হয় চাঁদের আলোয় এদিন মধু ঝরে। কোজাগরি পূর্ণিমার পায়েস রান্না করে তা সারারাত চাঁদের আলোয় রেখে পরের দিন সকালে প্রসাদ হিসেবে সেই পায়েস খাওয়া বিশেষ শুভ বলে মনে করা হয়। এর ফলে আপনার মনের সব ইচ্ছা পূর্ণ হবে এবং আপনার সংসার ধন-সম্পদ ভরে উঠবে।

No comments