Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৭ তম জন্মদিবস উদযাপন করল বিদ্যাসাগর স্মরণ সমিতি

পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৭ তম জন্মদিবস উদযাপন করল বিদ্যাসাগর স্মরণ সমিতি আজ প্রাতঃস্মরণীয় মনীষী ভারতীয় নবজাগরণের প্রাণপুরুষ পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৭ তম জন্মদিবস উদযাপন করল বিদ্যাসাগর স্মরণ সমিতি, ঘাটাল শাখা। স…

 


পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৭ তম জন্মদিবস উদযাপন করল বিদ্যাসাগর স্মরণ সমিতি

 আজ প্রাতঃস্মরণীয় মনীষী ভারতীয় নবজাগরণের প্রাণপুরুষ পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৭ তম জন্মদিবস উদযাপন করল বিদ্যাসাগর স্মরণ সমিতি, ঘাটাল শাখা। সকাল ৯ টায় ঘাটাল কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের বিদ্যাসাগর পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করেন কমিটির সম্পাদক শিক্ষক তাপস পোড়েল। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সুভাষ দত্ত, শিক্ষক উদয় শঙ্কর মুখার্জি, প্রাক্তন শিক্ষক দেবাশিস মাইতি এছাড়াও উপস্থিত ছিলেন ঘাটালের বিশিষ্ট ব্যক্তিবর্গ। দুপুর ২টা থেকে ঘাটালের বর্ণপরিচয় মুক্ত মঞ্চে দুঃস্থ-মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি ও পাঠোপকরণ বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তপন জানা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাল পৌরসভার পৌরপ্রধান তুহিন কান্তি বেরা, ঘাটাল রেডক্রস সোসাইটির চেয়ারম্যান সচ্চিদানন্দ ঘোষ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভা পাল এবং তাপস পোড়েল। গান, আবৃত্তি, আলোচনার মধ্য দিয়ে বিদ্যাসাগরের জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। সব শেষে ছাত্রছাত্রীদের বৃত্তি ও পাঠোপকরণ প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শেষ হয়।

No comments