স্মরনে-বরণে বিদ্যাসাগরের জন্মদিনে দেশবন্ধু ওয়েলফেয়ার ট্রাস্টের অভিনব উদ্যোগে কি বার্তা দিলেন বিধায়ক প্রদীপ কুমার বিজলী অবিভক্ত মেদিনীপুর জেলার বীর সিংহ গ্রামের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন।ভিডিও দেখতে ক্লিক করুন https…
স্মরনে-বরণে বিদ্যাসাগরের জন্মদিনে দেশবন্ধু ওয়েলফেয়ার ট্রাস্টের অভিনব উদ্যোগে কি বার্তা দিলেন বিধায়ক প্রদীপ কুমার বিজলী
অবিভক্ত মেদিনীপুর জেলার বীর সিংহ গ্রামের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/BSfpXtFvR84
আজ ২০৭ তম জন্ম দিনে হলদিয়া বিধানসভা এলাকার প্রায় ১৫ টি স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে ইন্টার স্কুল কুইজ প্রতিযোগিতা গুণীজন সংবর্ধনা অঙ্কন প্রতিযোগিতা এবং বিদ্যাসাগর জন্ম ইতিহাস দিয়ে বিশ্লেষণ করলেন হলদিয়া দেশবন্ধু ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য সদস্যবৃন্দ। চৈতন্যপুর সারদামনী বালিকা বিদ্যালয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি সাহিত্যিক প্রাবন্ধিক এবং হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলি সহ দেশবন্ধু ওয়েলফেয়ার ট্রাস্টের শুভানুধ্যায়ী সদস্য ও সদস্যা বৃন্দ। সংবাদ মাধ্যমকে জানালেন সংস্থার সভাপতি শুকোমল প্রধান সম্পাদক অরিন্দম দাস বলেন আমরা সারা বছর ধরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার গ্রহণ করি। এছাড়া হলদিয়া শিল্পাঞ্চলে দূষণ মুক্ত করতে ইতিমধ্যে শিল্প শহরের বিভিন্ন জায়গায় বটগাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছেন। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তারা বটবৃক্ষ স্থাপন করেছেন এবং আগামী দিনে আরও বেশ কয়েকটি বটবৃক্ষ লাগানোর উদ্যোগ গ্রহণ করবেন। স্কুলের প্রধান শিক্ষিকা সুমনা পাহাড়ি বলেন দেশবন্ধু ওয়েলফেয়ার ট্রাস্ট বিভিন্ন সামাজিক কর্মসূচি নিয়ে থাকেন সেজন্য আমরা স্কুলের পক্ষ থেকে অভিনন্দন জানাই। ইন্টার স্কুল ক্যুইজ প্রতিযোগিতার ক্যুইজ মাস্টার সন্দীপন দাস বলেন স্মরণে বরণে বিদ্যাসাগর আজকের বিদ্যাসাগরকে নিয়েই বিভিন্ন ক্যুইজ ছাত্র-ছাত্রীদের বিদ্যাসাগরের আদর্শকে তুলে ধরার জন্যই আজকের এই ক্যুইজ প্রতিযোগিতা। আজকের সভায় উপস্থিত ছিলেন হলদিয়া বিধায়ক প্রদীপ কুমার বিজলী তিনি বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে সমস্ত ছাত্র-ছাত্রীদের বিদ্যাসাগরের আদর্শে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানালেন।

No comments