Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিদ্যাসাগরের জন্মদিবসে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান

বিদ্যাসাগরের জন্মদিবসে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: ২৬ শে সেপ্টেম্বর মহান মানবতাবাদী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৭ তম জন্মদিবসে মেচেদা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল ট্রাস্ট ও বিদ্যাসাগর স্মরণ সমিতির পক…

 



বিদ্যাসাগরের জন্মদিবসে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: ২৬ শে সেপ্টেম্বর মহান মানবতাবাদী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৭ তম জন্মদিবসে মেচেদা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল ট্রাস্ট ও বিদ্যাসাগর স্মরণ সমিতির পক্ষ থেকে সকালে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান,বিকেলে বিদ্যাসাগর হলে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান হয়।  সভাপতিত্ব করেন ট্রাস্টের প্রবীণ সদস্য গণেন রায়। বিদ্যাসাগরের চরিত্রের নানা দিক নিয়ে মূল আলোচনা করেন ট্রাস্ট সদস্য সৌমেন বসু।  প্রারম্ভিক বক্তব্য রাখেন ডাঃ বিশ্বনাথ পড়িয়া। আলোচনা করেন প্রধান শিক্ষক ডঃ লক্ষ্মীকান্ত প্রামানিক। অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন মেদিনীপুর জেলা বিদ্যাসাগর স্মরণ সমিতির সম্পাদিকা অধ্যাপিকা অনুরূপা দাস, গ্রন্থাগার অনুরাগী সমিতির যুগ্ম সম্পাদক ডাঃ কালি শংকর পাত্র প্রমুখ। বিদ্যাসাগরের উপরে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বিদিশা জানা। আবৃত্তি পরিবেশন করেন বিদ্যাসাগর গ্রন্থাগারের গ্রন্থাগারিক অনিন্দিতা দাস।

         সৌমেন বসু বিদ্যাসাগর সম্পর্কে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতি তুলে ধরে বলেন, রবীন্দ্রনাথ যথার্থই বলেছিলেন-"দয়া নহে,বিদ্যা নহে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চরিত্রে প্রধান গৌরব তাহার অজেয় পৌরুষ ,তাহার অক্ষয় মনুষ্যত্ব"। উনি ওনার বক্তব্যে বর্তমান সংকটজনক পরিস্থিতিতে ঘরে ঘরে বিদ্যাসাগর চর্চার উপর গুরুত্ব আরোপ করে আয়োজক সংগঠনকে এ ব্যাপারে ভূমিকা পাওয়ার জন্য আবেদন জানান। 

         অনুষ্ঠানের সভাপতি গণেন রায়, বিদ্যাসাগর চরিত্রের নানান দিক তুলে ধরে আজকের দিনে ছাত্র-যুব-নারী সমাজকে বিদ্যাসাগর চর্চার আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন গ্রন্থাগার অনুরাগী সমিতির সদস্য নারায়ণ চন্দ্র নায়ক।

          অন্যদিকে পাঁশকুড়ার চাঁইপুর বিদ্যাসাগর দ্বিশত জন্মবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে সকালে চাঁইপুরে বিদ্যাসাগর মূর্তির পাদদেশে স্বাস্থ্য পরীক্ষা শিবির,বিকেলে আলোচনা সভা,সংগীত,আবৃত্তি প্রভৃতির মাধ্যমে দিনটি যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়।



No comments