Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শিল্পশহরে হলদিয়া তে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযানে ধরা পড়লো ফ্রিজের পঁচা মাছ, মাংশ

শিল্পশহরে হলদিয়া তে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযানে ধরা পড়লো ফ্রিজের পঁচা মাছ, মাংশপূর্ব মেদিনীপুর জেলা খাদ্য সুরক্ষা সপ্তাহ অভিযান চলছে। জল যন্ত্রণায় মানুষ ভুগেছিলো শিল্প শহর হলদিয়া শিল্পাঞ্চল সহ ২৯ ওয়ার্ডে। বিভিন্ন জায়গার ন…

 



শিল্পশহরে হলদিয়া তে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযানে ধরা পড়লো ফ্রিজের পঁচা মাছ, মাংশ

পূর্ব মেদিনীপুর জেলা খাদ্য সুরক্ষা সপ্তাহ অভিযান চলছে। জল যন্ত্রণায় মানুষ ভুগেছিলো শিল্প শহর হলদিয়া শিল্পাঞ্চল সহ ২৯ ওয়ার্ডে। বিভিন্ন জায়গার নলকূপ সাবমার্সিবুল ডুবে গিয়েছিল। ধীরে ধীরে জল কমেছে ঠিক কিন্তু কোথাও নলকূপ সাবমার্সিবল গুলো ওয়াশ করা হয়নি। তাই খাদ্য সুরক্ষা সপ্তাহে আধিকারিকগন যদি জল ব্যবসায়ী করছেন তাদের এই ল্যাবগুলি যদি দেখেন তাহলে আরো ভালো হয়। 

খাদ্য সুরক্ষা সপ্তাহে পূর্ব মেদিনীপুর জেলার প্রতিটি বাজার রেস্তোরাঁ হোটেলে অভিযান চালিয়ে ফ্রিজ ভর্তি পচা মাংস মাছ দুধ মাখন এবং ক্ষতিকারক রং পাওয়া যাচ্ছে।। আজ ৩রা সেপ্টেম্বর বৃহস্পতিবার শিল্পশহর হলদিয়ায় একাধিক হোটেল,রেস্তোরাঁয় অভিযান চালিয়ে পাওয়া গেল ফ্রিজের পচা মাছ, মাংশ। এছাড়াও পাওয়া গিয়েছে মেয়াদ উত্তীর্ণ দুধ, দই, শস। বিরিয়ানিতে মেশানো হচ্ছে কৃত্রিম রং যা বাস্তবে কেমিক্যাল। তৃণমূল জমানায় দীর্ঘদিন এই অভিযান না চালানোর জন্য হোটেল, রেস্তোরাঁয় মেয়াদ উত্তীর্ণ খাওয়ারের রমরমা ব্যবসা চলেছিল। বৃহস্পতিবার হলদিয়ার সিটি সেন্টারে মোঠ আটটি হোটেলে খাদ্য ও সুরক্ষা দফতরের অভিযানে এই ভয়ংকর তথ্য উঠে এসেছে। বুধবার মহিষাদলে অভিযান চালিয়ে হোটেলের ফ্রিজ থেকে পচা মাংস মিলেছিল। হোটেল এবং রেস্তোরা মালিকদের এমন কর্মকাণ্ডে রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছেন তদন্তকারী আধিকারিকরা। এপ্রসঙ্গে হলদিয়া মহকুমা খাদ্য সুরক্ষা আধিকারিক ইন্দ্রনীল সরকার বলেন, 'বেশিরভাগ হোটেলের বাসি ও পচা খাদ্যদ্রব্য তেল মশলা মাখিয়ে গরম করে ক্রেতাদের খাওয়ানো। বিরিয়ানিতে কৃত্রিম রং মেশানো হচ্ছে। এটা শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। এবিষয়ে আমরা কড়া  নিচ্ছি। হোটেল, রেস্তোরাঁয় মালিকদের ত্রুটি সংশোধনের জন্য ৭ দিন সময় দিয়েছি।' জানা গিয়েছে, সরকারি নির্দেশিকা অনুযায়ী হলদিয়া মহকুমা সহ সারা পূর্ব মেদিনীপুর জেলায় আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত এই অভিযান চলবে।

No comments