Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাজ্য সড়কে অবৈধ দোকান উচ্ছেদের দাবিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দরবারে এগরার বাসিন্দারা*

সড়ক দুর্ঘটনার পরেও ফেরেনিও হুঁশ! রাজ্য সড়কে অবৈধ দোকান উচ্ছেদের দাবিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দরবারে এগরার বাসিন্দারা* মর্মান্তিক পথ দুর্ঘটনার পর শিক্ষা নেয়নি। প্রাণহানি ঘটলেও প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষের কোনো হেলদোল…

 


সড়ক দুর্ঘটনার পরেও ফেরেনিও হুঁশ! রাজ্য সড়কে অবৈধ দোকান উচ্ছেদের দাবিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দরবারে এগরার বাসিন্দারা*

 মর্মান্তিক পথ দুর্ঘটনার পর শিক্ষা নেয়নি। প্রাণহানি ঘটলেও প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই— এই গুরুতর অভিযোগ তুলে এবার সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দপ্তরে দ্বারস্থ হলেন পূর্ব মেদিনীপুরের এগরা থানার অন্তর্গত আলংগিরি এলাকার বাসিন্দা দুর্গাপদ পন্ডা। জাতীয় সড়ক সংলগ্ন সরকারি জমি দখল করে রমরমিয়ে চলা অবৈধ দোকানপাট অবিলম্বে উচ্ছেদের দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ ও সুবিচারের আবেদন জানালেন স্থানীয় এলাকার বাসিন্দা দুর্গাপদ পন্ডা। একের পর এক মর্মান্তিক দুর্ঘটনার পরও নীরব প্রশাসন। 

স্থানীয় সূত্রে জানাগিয়েছে, এগরার আলংগিরি এলাকায় জাতীয় সড়কের দু’পাশে দীর্ঘদিন ধরে বে-আইনিভাবে একাধিক দোকানপাট গড়ে উঠেছে। এরফলে রাজ্য সড়ক ছোট হয়ে যাওয়ার প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সম্প্রতি, একটি প্রাণঘাতী পথ দুর্ঘটনার পরও প্রশাসন কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। অতীতে তৎকালীন তৃণমূল সরকারের সময়কালে এই সমস্ত বে-আইনি দখলদারি সরানোর নির্দেশ প্রশাসনিক স্তরে এলেও, তা বাস্তবে কোন কার্যকর করা হয়নি।



অর্থ লেনদেন ও যোগসাজশের অভিযোগে 

ক্ষুব্ধ বাসিন্দা। তাদের দাবি,  বাজার কমিটির কয়েকজন অসাধু কর্তা ও স্থানীয় কিছু প্রভাবশালীদের টাকা খাইয়ে বে-আইনিভাবে এই দোকানগুলি বসানো হয়েছে। মোটা অঙ্কের অর্থ লেনদেনের বিনিময়ে সরকারি জমি জবরদখল করে রাখায় একদিকে যেমন সাধারণ মানুষের যাতায়াতে চরম ভোগান্তি হচ্ছে, তেমনই নিত্যদিন প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হচ্ছে পথচারীরা। স্থানীয় প্রশাসনিক আধিকারিকদের একাধিকবার জানানো সত্ত্বেও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ।

সুবিচারের আশায় প্রশাসনের উপর আস্তা হারিয়ে শেষ পর্যন্ত আলংগিরির ভুক্তভোগী বাসিন্দারা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দপ্তরে চিঠি পাঠিয়েছেন। আবেদনে স্পষ্ট জানানো হয়েছে:

সরকারি জমি এবং রাজ্য সড়কের ফুটপাত কোনোভাবেই বে-আইনি দখলের জন্য ব্যবহার করতে দেওয়া যাবে না। টাকা নিয়ে বসানো সমস্ত অবৈধ দোকান অবিলম্বে উচ্ছেদ করতে হবে।

রাস্তা দখলমুক্ত করে সাধারণ মানুষের চলাচলের পথ নিরাপদ করতে হবে। এলাকাবাসীর এক প্রতিনিধি জানান " টাকার বিনিময়ে অবৈধ দোকান বসিয়ে মানুষের জীবন নিয়ে খেলা চলছে। দুর্ঘটনাই তার প্রমাণ। প্রশাসনিক স্তরে বার বার জানিয়েও লাভ হয়নি, তাই বাধ্য হয়ে আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। এই বেআইনি দোকান উচ্ছেদ হলে তবেই সাধারণ মানুষ উপকৃত হবেন এবং সড়ক দুর্ঘটনা কমবে "। 

এখন দেখার, স্থানীয়দের এই টিঠি ও আবেদনের পর রাজ্য সরকার এবং জেলা প্রশাসন আলংগিরি এলাকার এই বে-আইনি দখলদারি হঠাতে কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করে কিনা। সেদিকে নজর রয়েছে এলকাবাসীর।

No comments